ঢাকা ০২:২৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি রিয়াদ, সম্পাদক তানভীরুল 

প্রতিনিধি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়
  • আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩ ৪০১ বার পড়া হয়েছে

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী সংগঠন ‘বাংলা ভাষা-সাহিত্য পরিষদে’র নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ জানুয়ারি) দুপুরে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ রেজাউল ইসলাম।

নতুন এই কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন স্নাতকোত্তর ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রেজাউল মোস্তফা রিয়াদ এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন স্নাতক ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানভীরুল আবরার।

৯ সদস্য বিশিষ্ট নতুন এই কমিটির অন্যান্য সদস্যরা হলেন- যুগ্ম-সাধারণ সম্পাদক তাওহিদা নাসরিন সোনালী, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মো. শাইমুন মিয়া, সহ-সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক ইমন আকন্দ, ক্রীড়া সম্পাদক মো. আরিফুল ইসলাম, সহ-ক্রীড়া সম্পাদক মো. মাহাবুর রহমান, প্রচার সম্পাদক পিয়াস মিয়া, সহ-প্রচার সম্পাদক পদে মো: আবুল হোসেন নির্বাচিত হয়েছে।

এসময় আরো উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহকারী অধ্যাপক নূর মোহাম্মদ রাজু, প্রভাষক সিনথিয়া মুমুসহ বিভাগের অন্যান্য শিক্ষক এবং বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীবৃন্দ।

নবনির্বাচিত সহ-সভাপতি রেজাউল মোস্তফা রিয়াদ বলেন, ‘আমার উপর আস্থা রাখার জন্য সকলকে ধন্যবাদ। এই আস্থার প্রতিদান আমার কাজেই দেখা যাবে। সামনের দিনে কাজের মাধ্যমে আমাদের নতুন কমিটি নিজেদের সামর্থ্য প্রমাণ করবে।’

উল্লেখ্য, পাঁচ শিক্ষাবর্ষের পাঁচ জন শ্রেণী প্রতিনিধি নতুন এই কার্যনির্বাহী কমিটিতে যুক্ত হবেন। আগামী এক বছর নতুন এই কমিটি তাদের দায়িত্ব পালন করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কুবির বাংলা ভাষা-সাহিত্য পরিষদের ভিপি রিয়াদ, সম্পাদক তানভীরুল 

আপডেট সময় : ০৫:৩৬:৩৬ অপরাহ্ন, রবিবার, ১৫ জানুয়ারী ২০২৩