ঢাকা ০২:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হচ্ছে জুনের মধ্যে

প্রতিনিধি, সিলেট
  • আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩ ৩৪৩ বার পড়া হয়েছে

বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট মাহবুব আলী বলেছেন, আগামী জুনের মধ্যে ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হবে বলে নিশ্চিত করেছেন রেলমন্ত্রী। এ রুটে ননস্টপ ট্রেনের দাবি জানানোর পর রেলমন্ত্রী নতুন ট্রেনের কথা বলেন।

শনিবার সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদ আয়োজিত সংগঠনটির কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠানে এ তথ্য জানান মাহবুব আলী।

এ সময় প্রতিমন্ত্রী বলেন, সিলেটে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সরকার আন্তরিক। সিলেট বিমানবন্দরে নতুন টার্মিনাল নির্মাণ করা হচ্ছে। প্রবাসীদের জন্যে টরেন্টো রুটে ফ্লাইট চালু হয়েছে। এ রুটে যাত্রী চাহিদা এতো বেশি, সপ্তাহে আরও একটি ফ্লাইট চালু করা হবে।

এ সময় ঢাকা-সিলেট রুটে যাত্রী চাহিদা বিবেচনায় এনে পুরাতন নৌ-রুট চালু করতে নৌপরিবহন প্রতিমন্ত্রীকে অনুরোধ করেছেন বলে জানান পর্যটন প্রতিমন্ত্রী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ঢাকা-সিলেট রুটে নতুন ট্রেন চালু হচ্ছে জুনের মধ্যে

আপডেট সময় : ০৮:২৬:৩৫ অপরাহ্ন, শনিবার, ১৪ জানুয়ারী ২০২৩