ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

বিএনপির ঐক্যকে অর্থহীন ও জগাখিচুড়ি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ দুপুরে সচিবালয়ের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ মন্তব্য করেন তিনি।জামায়াতকে নিষিদ্ধ আদালতের বিষয় উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমরা স্বপ্রণোদিত হয়ে কিছু করছি না। এই জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর এবং তারা একই মুদ্রার এপিঠ-ওপিঠ।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির আন্দোলনে জনগণের জানমাল রক্ষায় আওয়ামী লীগ আগের মতোই সতর্ক অবস্থানে থাকবে। আওয়ামী লীগ শান্তি সমাবেশ ও শান্তি শোভাযাত্রা করবে। আমরা রাজপথে আছি, রাজপথ ছাড়ব না।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, গতকাল বিএনপির কর্মসূচি দেখলাম জনগণের সম্পৃক্ততা নেই। ফরিদপুরে তাদের মিটিং থেকে পুলিশের উপর ইট পাটকেল ছোড়া হয়েছে। এটা বেশিদূর গড়ায়নি। সমাধান হয়ে গেছে।

রাষ্ট্রপতি পদে নির্বাচন নিয়ে ওবায়দুল কাদের বলেন, ওই পদে যাওয়ার যোগ্যতা আমার নেই। মাননীয় প্রধানমন্ত্রী আলাপ আলোচনা করছেন, খোঁজখবর নিচ্ছেন। সময় হলে জানতে পারবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জামায়াত ছাড়া বিএনপির টিকে থাকা দুষ্কর: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৫:০৪:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ জানুয়ারী ২০২৩