ঢাকা ১২:১৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম

বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না- শাজাহান খান

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩ ৩০৯ বার পড়া হয়েছে

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শাজাহান খান বলেছেন, বিএনপি-জামায়াত জোট দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। মঙ্গলবার বরগুনা জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

শাজাহান খান বলেন, বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না। তারা দেশে অশান্তি সৃষ্টি করে রাখতে চায়। তারা একবার নয়, দুইবার নয়- একুশ বার শেখ হাসিনাকে হত্যা করতে চেয়েছিল। তারা আমাদের জাতীয় চার নেতাকে হত্যা করেছে। তারা বাংলাদেশের স্বাধীনতাকে চায় না।

তিনি বলেন, বিএনপির দুই নীতি ভন্ডামি-দুর্নীতি। খালেদা জিয়ার দুই গুণ- মিথ্যাচার আর মানুষ খুন।

বরগুনা জেলা প্রশাসক হাবিবুর রহমানের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, সাবেক সংসদ সদস্য সরদার আব্দুর রশীদ, বরগুনা জেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুর রশীদ, সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মোতালেব মৃধা প্রমুখ বক্তব্য রাখেন।

‘পাকিস্তানের সময় ভালো ছিলাম’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন মন্তব্যের জবাবে আওয়ামী লীগের এ নেতা বলেন, ফখরুল ইসলামের বাবা ছিলেন মুসলিম লীগের সভাপতি। মুক্তিযুদ্ধের সময় ছিলেন রাজাকার। সেজন্যই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া উচিৎ।

মুক্তিযুদ্ধের অসম্মান করে মির্জা ফখরুল এখন বলেন, খালেদা জিয়া প্রথম নারী মুক্তিযোদ্ধা এবং তারেক জিয়া শিশু মুক্তিযোদ্ধা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিএনপি-জামায়াত জোট কাউকে শান্তি দিতে চায় না- শাজাহান খান

আপডেট সময় : ০৫:২৬:৪৫ অপরাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩