ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

অনলাইন ডেস্ক:
  • আপডেট সময় : ০৭:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২ ৩৭১ বার পড়া হয়েছে

বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রত্যাশীদের মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়েছে আজ (৩০ নভেম্বর)। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত চলবে এই কার্যক্রম।

মঙ্গলবার (২৯ নভেম্বর) ছাত্রলীগের ৩০তম সম্মেলনের জন্য গঠিত নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন, নির্বাচন কমিশনার আশরাফুল ইসলাম টিটন ও শামস-ঈ-নোমান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়েছে, ‘আগামী ৬ ডিসেম্বর, ২০২২, বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনে সভাপতি/সাধারণ সম্পাদক পদে আগ্রহী পদ-প্রত্যাশীদের ৩০ নভেম্বর (বুধবার) হতে আগামী ৩ ডিসেম্বর (শনিবার) পর্যন্ত বাংলাদেশ ছাত্রলীগের অনলাইন কমিউনিটি ওয়েবসাইট (https://bsl.community) থেকে ফরম সংগ্রহ করে প্রয়োজনীয় তথ্যাদি ও কাগজপত্র সংযুক্ত করে নির্বাচন কমিশন বরাবর জমা দেওয়ার জন্য আহ্বান জানানো হলো।’

বিজ্ঞপ্তিতে তথ্যাদি ও কাগজপত্র ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যালয় ২৩, বঙ্গবন্ধু এভিনিউয়ে সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত জমা দেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম সুমন ঢাকা পোস্টকে বলেন, আমরা আজ থেকে অনলাইনের মনোনয়ন ফরম বিতরণ শুরু করেছি। আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত যে কেউ তা সংগ্রহ করে জমা দিতে পারবে। এরপর সেগুলো যাচাই-বাছাই হবে। পরবর্তী সকল সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ছাত্রলীগের মনোনয়ন ফরম বিতরণ শুরু

আপডেট সময় : ০৭:৪২:২৮ পূর্বাহ্ন, বুধবার, ৩০ নভেম্বর ২০২২