ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের ৫ দফা দাবী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২ ৩৭০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক: আগামী ঈদেই শতভাগ উৎসব ভাতা ও সরকারী শিক্ষক/কর্মচারীদের মতো বাড়িভাড়া প্রদানসহ ৫ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ।

আজ শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলন থেকে এসব দাবি জানান পরিষদের সাধারণ সম্পাদক মো. মজিবুর রহমান বাবুল।

পরিষদের সভাপতি নৃপেন্দ্র চন্দ্র দাস, সাংগঠনিক সম্পাদক দুলাল চন্দ্র চৌধুরী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান বাবুল লিখিত বক্তব্যে বলেন, আমাদের দেশে শিক্ষা ব্যবস্থার গুণগত ও টেকসই উন্নয়নের জন্য এ দাবিগুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের দৃষ্টিতে এনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন। বাংলাদেশ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদ মনে প্রাণে বিশ্বাস করে আমাদের এ দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলনের কর্মসূচি দিতে হবে না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের দাবিগুলো মেনে নিবেন। আমরা শিক্ষক, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানেই শোভা পায়, আমরা রাজপথে যেতে চাইনা। রাজপথ আমাদের জন্য নয়। তবে আমাদের এ দাবিগুলো মেনে না নিলে দাবির পক্ষে জনমত সৃষ্টি ও দাবি আদায়ের জন্য এ দেশের শিক্ষক সমাজ রাজপথে নামতে বাধ্য হবে।

পরিষদের দাবিগুলো হচ্ছে— সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের মতো বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের ৬ষ্ঠ গ্রেড এবং সহপ্রধানদের ৭ম গ্রেড প্রদান করা; মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুষ্পষ্ট ঘোষনা দেওয়া; বেসরকারি শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রধান ও সহপ্রধানদের এনটিআরসিএ-এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা গ্রহণ করা এবং মুজির বর্ষেই মাধ্যমিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ঘোষণা প্রদান করা। এছাড়াও তিনি কর্মসূচী ঘোষণা করে বলেন, দাবি আদায় না হলে আগামী ১১মার্চ সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ও প্রত্যেক জেলায় শিক্ষকবন্ধন কর্মসূচি পালন করা হবে এবং আগামী ১৫ মার্চ প্রতি জেলায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বরাবর দাবীসমূহ বাস্তবায়নে স্মারকলিপি প্রদান করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পরিষদের ৫ দফা দাবী

আপডেট সময় : ১২:৩৫:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী ২০২২