ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯ ৩০৬ বার পড়া হয়েছে

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের হামলার লেশ না কাটতেই এবার বোমা আতঙ্ক ছড়িয়ে পড়েছে দেশটির দক্ষিণাঞ্চলের ওটাগোর দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে। রবিবার (১৭ মার্চ) ওই বিমানবন্দরে বোমা সদৃশ একটি প্যাকেটের সন্ধান পেলে বিমানবন্দর বন্ধ করে দেয় দেশটির নিরাপত্তাবাহিনীর সদস্যরা। দেশটির পুলিশের বরাত দিয়ে নিউজিল্যান্ডের ইংরেজি দৈনিক ‘ওটাগো ডেইলি টাইমস’ তাদের এক প্রতিবেদনে বিমানবন্দর বন্ধের এই তথ্য জানায়।

ওই প্রতিবেদনে বলা হয়, নিউজিল্যান্ডের স্থানীয় সময় ৯টা ৫৫ মিনিটের দিকে এক বিবৃতিতে দুনেদিন বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার তথ্যটি নিশ্চিত করেছে স্থানীয় পুলিশ। সন্দেহজনক বোমা সদৃশ ওই প্যাকেটের সন্ধান পাওয়ার পর বিমানবন্দর বন্ধ ঘোষণা করে তারা। সন্দেহজনক ওই প্যাকেটটি আসলেও বোমা কিনা তা শনাক্ত করার জন্য বিমানবন্দরে পুলিশ এবং বিষেশজ্ঞ টিম পাঠানো হয়েছে।

নিউজিল্যান্ড পুলিশের এক কর্মকর্তা জানান, স্থানীয় সময় রবিবার রাত ৮টার দিকে বোমা সদৃশ ওই প্যাকেটের খবর আসে পুলিশের কাছে। খবর পাওয়ার পর দেশটির প্রতিরক্ষা বাহিনীকে সতর্ক অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

দুনেদিন আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা সদৃশ প্যাকেট পাওয়ার ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও ওটাগো ডেইলি টাইমস জানায়, ওই বিমানবন্দরের একটি ভবনের পাশে সন্দেহজনক ব্যাগ দেখা গেছে। এমনকি সেখানে বোমা নিস্ক্রিয়করণ ইউনিটের সদস্যদেরও মোতায়েন করা হয়েছে।

উল্লেখ্য, গত শুক্রবার (১৫ মার্চ) নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চের দুইটি মসজিদে জুম্মার নামাজের সময় অস্ট্রেলীয় বংশোদ্ভূত এক শেতাঙ্গ জঙ্গী বন্দুক হামলা চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ৫০ জনে। এছাড়া আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ৫০ জন। নিশংস এই হত্যাযজ্ঞের রেশ কাটতে না কাটতেই বিমানবন্দরে নতুন করে বোমাতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বোমা আতঙ্কে নিউজিল্যান্ডের বিমানবন্দর বন্ধ ঘোষণা

আপডেট সময় : ০৫:৪১:৫০ অপরাহ্ন, রবিবার, ১৭ মার্চ ২০১৯