ঢাকা ১০:০৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দুর্নীতির দায়ে আটক মানিকগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১ ৩০২ বার পড়া হয়েছে

সকালের সংবাদ:

মানিকগঞ্জ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য মো. আমিরুল ইসলাম মট্টু ও মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খান গ্রেফতার হয়েছেন।

২০০৭ সালে দুর্নীতিদমন কমিশনের দায়ের করা মানিকগঞ্জ সদর থানায় দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারার দুটি পৃথক দুটি মামলায় গ্রেফতার হন মো. আমিরুল ইসলাম।

বিষয়টি নিশ্চিত করেছেন মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, মানিকগঞ্জ পৌরসভার একটি ঠিকাদার কাজে মাটি ভরাটের কাজ করেছিলেন মহুয়া এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী আমিরুল ইসলঅম মট্ঠু। ওই মাটি ভরাটে অতিরিক্ত বিলসহ অনিয়মের অভিযোগে দুর্নীতির দমন কমিশন তার বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করে।

দুর্নীতি প্রতিরোধ আইনের৫(২) ধারা তৎসহ দণ্ডবিধি ১০৯ ধারার দুটি পৃথক দুটি মামলায় মানিকগঞ্জ বিজ্ঞ সিনিয়র স্পেশাল জজ আদালতে বিচারাধীন রয়েছে।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আকবর আলী খান জানান, কোর্ট থেকে আমিরুল ইসলামের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। গত ৬ ডিসেম্বর তাকে গ্রেফতার করে মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়। তার জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করেছেন আদালত।

এদিকে একই সংস্থার দায়ের করা মামলায় মানিকগঞ্জ পৌরসভার সাবেক কমিশনার ইকবাল খানও গ্রেফতার হয়েছেন।

প্রতিটি মামলায় প্রধান আসামি হিসেবে আছেন বর্তমান মানিকগঞ্জ পৌরসভার মেয়র মো. রমজান আলী। তিনি জামিনে আছেন। এছাড়া মামলাগুলোর কাযক্রম উচ্চ আদালত থেকে স্থগিতাদেশ রয়েছে।

এদিকে মানিকগঞ্জ জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সালাম জানান, আমিরুল ইসলাম মট্ঠু জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সদস্য।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুর্নীতির দায়ে আটক মানিকগঞ্জ জেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক

আপডেট সময় : ১২:০৪:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ৮ ডিসেম্বর ২০২১