ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

তাজিকিস্তানে ঠাঁই না পেয়ে ওমানে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১ ৩১৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক:

তালেবানের হাতে কাবুলের চুড়ান্ত পতনের মধ্যেই রোববার রাতে সরকারের ঘনিষ্ঠ কয়েকজন সদস্য নিয়ে আফগানিস্তান থেকে পালান দেশটির সাবেক প্রেসিডেন্ট আশরাফ গনি। তাজিকিস্তানের রাজধানী দুশানবের উদ্দেশে কাবুল বিমানবন্দর থেকে একটি বিমানে ওঠেন তিনি।

কিন্তু তাজিকিস্তানের সরকার তাকে আশ্রয় দিতে রাজি না হওয়ায় দুশানবে থেকে রোববার রাতেই মধ্যপ্রাচ্যের দেশ ওমানের উদ্দেশে যাত্রা করেন গনি। শেষ খবর অনুযায়ী ওমানের রাজধানী আম্মানেই অবস্থান করছেন তিনি।

ADVERTISEMENT

তবে এখন পর্যন্ত ওমান সরকার তাকে বসবাসের অনুমতি দিয়েছে কি না- তা জানা যায়নি।

এদিকে, কাবুল থেকে বিদায়ের সময় আশরাফ গনি বিপুল পরিমাণ অর্থ সঙ্গে নিয়ে গেছেন বলে রাশিয়ার সংবাদ মাধ্যম স্পুটনিককে জানিয়েছেন আফগানিস্তানে রুশ দূতাবাসের মুখপাত্র নিকিতা ইশেঙ্কো।

নিকিতা ইশেঙ্কো বলেন, ‘এটি নিশ্চিত যে আশরাফ গনি পালিয়েছেন এবং প্রেসিডেন্ট প্যালেস থেকে বের হওয়ার সময় বিপুল পরিমাণ অর্থ সঙ্গে নিয়ে গেছেন। অন্তত চারটি গাড়ি ভর্তি অর্থ নিয়ে প্রেসিডেন্ট প্যালেস থেকে বিমানবন্দরে যান তিনি।’

‘অর্থের ব্যাগগুলো বহনের জন্য আগে থেকেই বিমানবন্দরে একটি হেলিকপ্টার অপেক্ষমান ছিল। সবগুলো ব্যাগের স্থান হেলিকপ্টারে না হওয়ায় কয়েকটি ব্যাগ রানওয়েতেই ফেলে যাওয়া হয়।’

ওমানে আশ্রয় না পেলে আশরাফ গনি যুক্তরাষ্ট্রে আশ্রয় চাইবেন বলে ধারণা করা হচ্ছে। রোববার দেশত্যাগের সময় এক ফেসবুক পোস্টে গনি বলেছিলেন, আফগানিস্তানকে রক্তপাতের হাত থেকে রক্ষা করতে দেশত্যাগ করছেন তিনি।

তবে দেশটির সাবেক সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা ও আঞ্চলিক নেতারা তার এই বিদায়কে কাপুরুষোচিত ও লজ্জাজনক বলে উল্লেখ করেছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তাজিকিস্তানে ঠাঁই না পেয়ে ওমানে পালিয়েছেন আফগানিস্তানের প্রেসিডেন্ট

আপডেট সময় : ০৭:০৭:২৪ অপরাহ্ন, সোমবার, ১৬ অগাস্ট ২০২১