ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ২৭১ বার পড়া হয়েছে

রাজনৈতিক ডেস্ক;  বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা পেয়েছে হাইকোর্ট
সংবাদ সম্প্রসারণ

একইসঙ্গে, ছয় মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া ১০ আসামির মধ্যে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী বিএনপি নেতা ব্যারিস্টার আমিনুল হকের মৃত্যুতে তার অংশটুকু বাতিল করা হয়েছে। বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কে এম হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চের দেয়া পূর্ণাঙ্গ রায়ে এই আদেশ দেয়া হয়েছে। বড় পুকুরিয়া খয়লা খনির মামলার বিচার চলছে রাজধানীর বকশিবাজারের অস্থায়ী আদালতে।

এর আগে, ২০০৯ সালের ৮ই সেপ্টেম্বর মামলাটি বাতিলের জন্য আবেদন করেছিলেন ব্যারিস্টার আমিনুল হক। হাইকোর্ট তখন মামলার কার্যক্রম স্থগিত করে দেয়। বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলার ১৬ আসামির মধ্যে ছয়জন বিভিন্ন সময়ে মারা গেছেন।

২০০৮ সালের ২৬শে ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং তার মন্ত্রিসভার ১০ সদস্যসহ ১৬ জনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লা খনি দুর্নীতি মামলা দায়ের করা হয়। এই মামলায় খালেদা জিয়া হাইকোর্ট থেকে জামিনে আছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি থেকে কয়লা উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়মের মাধ্যমে রাষ্ট্রের ১৫৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাতের অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি রাজধানীর শাহবাগ থানায় এই মামলা দায়ের করা হয়। ওই বছরের ৫ অক্টোবর ১৬ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে দুদক।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

খালেদা জিয়াসহ ১০ আসামির বিরুদ্ধে অভিযোগের সত্যতা মিলেছে

আপডেট সময় : ০৯:৪৮:৫৪ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১