ঢাকা ০২:২৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ইসলামী বক্তা আমির হামজা কাউন্টার টেররিজমের হাতে গ্রেপ্তার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১ ৪২৩ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; আলোচিত ইসলামী বক্তা আমির হামজাকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম ইউনিট।

সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় আলোচিত ইসলামি বক্তা আমির হামজাকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)। সোমবার (২৪ মে) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি ইউনিয়নের ডাবিরাভিটা গ্রামের বাড়িতে অভিযান চালিয়ে আমির হামজাকে গ্রেপ্তার করে কাউন্টার টেররিজম ইউনিটের একটি দল। গ্রেপ্তারের পর আমির হামজাকে কুষ্টিয়া থেকে ঢাকায় নিয়ে আসা হচ্ছে। ঢাকায় এনে কাউন্টার টেররিজম ও ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান কার্যালয়ে তাকে জিজ্ঞাসাবাদ করার কথা রয়েছে।

ওয়াজের নামে উস্কানি ও উগ্রবাদ ছড়ানোর অভিযোগে আমির হামজাকে গ্রেপ্তার করে ডিএমপির কাউন্টার টেররিজম ইউনিট। পুলিশের দাবি, ওয়াজ মাহফিলের নামে ইউটিউব ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়ানোর অভিযোগ রয়েছে। এছাড়া তার বেশকিছু বক্তব্য উগ্রবাদ ও উস্কানিমূলক যা শুনে কিশোর-তরুণরা জঙ্গিবাদে আকৃষ্ট হচ্ছে।

গেল মার্চে মোদী বিরোধী আন্দোলনে তাণ্ডব ও নৃশংসতার পর হেফাজতের নেতাকর্মীদের গ্রেপ্তারে অভিযান শুরু হচ্ছে আত্মগোপনে চলে যান আমির হামজা। বেশ কিছুদিন ধরেই আমির হামজার সন্ধানে ছিলো পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইসলামী বক্তা আমির হামজা কাউন্টার টেররিজমের হাতে গ্রেপ্তার

আপডেট সময় : ০৯:৪০:০৯ অপরাহ্ন, সোমবার, ২৪ মে ২০২১