ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামে তারাবির নামাজ নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ৫ মুসল্লি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১ ৪১০ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; চট্টগ্রামের চান্দগাঁও থানার একটি মসজিদে তারাবি নামাজ পড়াকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়িয়েছে একদল মুসল্লি।

বুধবার (১৪ এপ্রিল) এশার নামাজের সময় চান্দগাঁও সিডিএ আবাসিক এলাকা জামে মসজিদে এই ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, সরকার ঘোষিত নির্দেশনা মেনে ২০ জন মুসল্লি প্রবেশ করার পর তালা লাগিয়ে দেয় ওই মসজিদের কমিটি। এরপর আসতে থাকা মুসল্লিরা তালা ভেঙে মসজিদে প্রবেশের চেষ্টা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে তাদের সঙ্গে সংঘর্ষে জড়ায় কিছু মুসল্লি। পুলিশকে লক্ষ্য করে ঢিলও মারে তারা। পরে এ ঘটনায় বেশ কয়েকজনকে আটক করে নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে জানতে চাইলে চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, ‌‘মসজিদে নামাজ পড়াকে কেন্দ্র করে মুসল্লি ও মসজিদ কমিটির মধ্যে সমস্যা হয়েছে। পরে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশের ওপরও হামলা করে।’

তিনি আরও বলেন, ‘পুলিশ ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নিয়ে আসে। থানায় আনার পর কয়েকজনকে পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। বর্তমানে আরও ৪-৫ জন থানায় আছে। তাদেরকে ঘটনার বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চট্টগ্রামে তারাবির নামাজ নিয়ে উত্তেজনা, পুলিশ হেফাজতে ৫ মুসল্লি

আপডেট সময় : ১০:০১:৩৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৫ এপ্রিল ২০২১