ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

প্রধানমন্ত্রীকে নতুন মেয়র আতিকের ফুলেল শুভেচ্ছা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯ ২৭৬ বার পড়া হয়েছে

আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র আতিকুল ইসলাম। ব্যবসায়ী নেতাদের নিয়ে শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে যান আতিকুল ইসলাম। সে সময় সেখানে উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী বাছাইয়ে আওয়ামী লীগের স্থানীয় মনোনয়ন বোর্ডের সভা চলছিল। রাত ৮টার দিকে সভার বিরতির সময় প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন আতিকুল।

আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য আমির হোসেন আমু, দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, সংসদ সদস্য ফারুক খান, আব্দুস সালাম মুর্শেদী ও সাদেক খান এবং এফবিসিসিআই সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন ও বিজিএমই সভাপতি সিদ্দিকুর রহমান সেখানে ছিলেন।

বৃহস্পতিবার অনুষ্ঠিত ডিএনসিসির উপনির্বাচনে ৮ লাখ ৩৯ হাজার ৩০২ ভোট পেয়ে জয়ী হন আওয়ামী লীগের প্রার্থী আতিকুল ইসলাম। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির শাফিন আহমেদ পেয়েছেন ৫২ হাজার ৪২৯ ভোট।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীকে নতুন মেয়র আতিকের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় : ১২:০৫:১৯ পূর্বাহ্ন, শনিবার, ২ মার্চ ২০১৯