ঢাকা ০১:৪২ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ভোটার কম উপস্থিতির যেসব কারণ দেখালেন কাদের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯ ৩০০ বার পড়া হয়েছে

ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার পেছনে কয়েকটি কারণ দেছিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

ভোটার উপস্থিতির কারণ বলতে গিয়ে সেতুমন্ত্রী কাদের বলেন, ভোটের দিন ছুটি থাকায় অনেক ভোটার বাড়ি চলে গেছেন। বড় একটি দল অংশ নেয়নি। দিনের শুরু থেকেই বৃষ্টি ছিল। এছাড়া এটা একটা উপনির্বাচন। সব মিলিয়ে ভোটারদের উপস্থিতি কম ছিল।

নির্বাচনে বিএনপির অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, সুবিধা বুঝে বিএনপি নির্বাচন করে। তবে বিএনপি যেভাবে একের পর এক নির্বাচন বয়কট করা শুরু করেছে, তাতে আগামী জাতীয় নির্বাচনে তাদের অবস্থা আরও খারাপ হবে। নির্বাচন থেকে দূরে সরে যাওয়া, মোটেই গণতান্ত্রিক পথ নয়।

সেতুমন্ত্রী বলেন, রাজনীতি জোয়ার ভাটার মতো। আজ আমরা আছি, কাল নাও থাকতে পারি। একটি রাজনৈতিক দল আজীবন ক্ষমতায় থাকবে এমন অহমবোধ থাকা উচিত নয়।

উত্তর সিটি উপনির্বাচনে ভোটার উপস্থিতি কম হওয়ার বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ২০০১ সালে ১০ শতাংশ ভোট নিয়ে সাদেক হোসেন খোকা মেয়র নির্বাচিত হয়েছিলেন। এবার এতকিছুর পরও তুলনামূলক উপস্থিতি অনেক বেশি ছিল। তাই সব মিলিয়ে নির্বাচন ভালো হয়েছে।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, সদস্য এস এম কামাল হোসেন প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভোটার কম উপস্থিতির যেসব কারণ দেখালেন কাদের

আপডেট সময় : ০৫:৩৮:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১ মার্চ ২০১৯