ঢাকা ১২:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ক্ষমা চাইলেন এমপি একরাম

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১ ৩০৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে নিয়ে কটূক্তির জন্য নোয়াখালী বাসীর কাছে ক্ষমা চেয়েছেন নোয়াখালী-৪ (সদর ও সুবর্ণচর) আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ একরামুল করিম চৌধুরী।

তিনি বলেন, আমি আমার নেতা ওবায়দুল কাদেরকে নিয়ে যে মন্তব্য করেছিলাম তার জন্য ক্ষমা চাইছি। নিউজটোয়েন্টিফোর চ্যানেলের মাধ্যমে পুরো নোয়াখালী বাসীর কাছে আমি ক্ষমা চাইছি।

আজ রাতে বেসরকারি টেলিভিশন চ্যানেল নিউজ টোয়েন্টিফোর-এ ‘মুখোমুখি একরামুল কাদের চৌধুরী’ শীর্ষক অনুষ্ঠানে এ ক্ষমা চান তিনি।

উল্লেখ্য, বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটে একরামুল করিম নিজের ভেরিফাইড ফেসবুক আইডি থেকে লাইভে আসেন।

একরামুল করিম চৌধুরী বলেন, ‘আমি কথা বললে তো আর মির্জা কাদেরের বিরুদ্ধে কথা বলব না। আমি কথা বলব ওবায়দুল কাদেরের বিরুদ্ধে। একটা রাজাকার পরিবারের লোক এই পর্যায়ে এসেছে, তাঁর ভাইকে শাসন করতে পারে না। এগুলো নিয়ে আমি আগামী কয়েক দিনের মধ্যে কথা বলব। আমার যদি জেলা আওয়ামী লীগের কমিটি না আসে। তাহলে আমি এটা নিয়ে শুরু করব।’

২৭ সেকেন্ডের ভিডিওটি রাতেই ভাইরাল হয়ে যায়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্ষমা চাইলেন এমপি একরাম

আপডেট সময় : ০৯:৩৭:৫৯ অপরাহ্ন, সোমবার, ২৫ জানুয়ারী ২০২১