ঢাকা ০৮:১২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

আ.লীগ কর্মী খুন : সরতেই হলো সদীপকে, নতুন ওসি মহসিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১ ৩২৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের মাত্র এক সপ্তাহ আগে চট্টগ্রাম নগরের পাঁচটি থানায় ওসি পদে রদবদল করা হয়েছে। নির্বাচন কমিশনের এক চিঠির আলোকে এ পরিবর্তন করা হয়েছে।

পরিবর্তনের এই তালিকায় রয়েছেন নগরের ২৮ নম্বর ওয়ার্ডে সংঘটিত সহিংস ঘটনায় আ.লীগ কর্মী খুন হওয়ার পর আলোচনায় আসা ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার দাশও। তাকে ডবলমুরিং থেকে সরিয়ে পুলিশ লাইনসে সংযুক্ত করা হয়েছে। তার স্থলে দায়িত্ব দেয়া হয়েছে ওসি মোহাম্মদ মহসিনকে।

সোমবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর স্বাক্ষরিত এক আদেশে এ রদবদলের কথা জানানো হয়।

এছাড়া আদেশে বাকলিয়া থানার ওসি নেজাম উদ্দিনকে কোতোয়ালিতে, চকবাজারের ওসি রুহুল আমিনকে বাকলিয়ায়, চান্দগাঁও থানার ওসি আতাউর রহমানকে চকবাজারে এবং গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোস্তাফিজুর রহমানকে চান্দগাঁও থানায় পদায়ন করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহ মোহাম্মদ আব্দুর রউফ।

সম্প্রতি ২৮ নম্বর ওয়ার্ডে দুই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আ.লীগ প্রার্থী নজরুল ইসলাম বাহাদুর ডবলমুরিং থানার ওসি সদীপের প্রত্যাহার চেয়ে নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। এর কয়েকদিনের মাথায় তার বদলির আদেশ এলো।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আ.লীগ কর্মী খুন : সরতেই হলো সদীপকে, নতুন ওসি মহসিন

আপডেট সময় : ০৮:৩৯:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ জানুয়ারী ২০২১