ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১ ৩২০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এতে কমপক্ষে সাতজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহত হয়েছেন অন্তত কয়েকশ মানুষ।

শুক্রবার সকালে শক্তিশালী ৬.২ মাত্রার ভূমিকম্প আঘাত হানে সুলাওয়েসি দ্বীপের মাজেনে শহরে।

মার্কিন বার্তা সংস্থা সিএনএন জানিয়েছে, হতাহতের পাশাপাশি ভূমিকম্পে অনেক ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে।

ভূমিকম্পের উৎপত্তিস্থল মাজেনে শহর থেকে ৩ দশমিক ৭৩ মাইল উত্তর-পূর্বে। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। ভূমিকম্পটি ৭ সেকেন্ড স্থায়ী হয়। তবে সুনামি হওয়ার আশঙ্কা নেই। এ ব্যাপারে কোনো সতর্কতা জারি করা হয়নি।

দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা প্রাথমকিভাবে জানিয়েছে, ভূমিকম্পে মাজেনেতে চারজন নিহত ও ৬৩৭ জন আহত হয়েছেন। এ ছাড়া প্রতিবেশী মামুজু প্রদেশে কমপক্ষে তিনজন নিহত এবং ২৪ জন আহত হয়েছেন।

ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ৬০টি বাড়ি। এর মধ্যে কয়েকটি ভবন মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। ভূমিকম্প আঘাত হানার পর হাজার মানুষ বাড়িঘর ছেড়েছে।

বার্তা সংস্থা এপি বরাতে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, ভূমিকম্পে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে একটি হাসপাতালের একাংশ। রোগীদের সরিয়ে নেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে বাইরে নির্মাণ করা একটি তাঁবুতে।

ধারণা করা হচ্ছে, এখনও ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন অনেক মানুষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ইন্দোনেশিয়ায় ভয়াবহ ভূমিকম্প, নিহত ৭

আপডেট সময় : ১১:১৩:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ জানুয়ারী ২০২১