ঢাকা ০৪:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

কিশোরগঞ্জে পুলিশকে ছুরি মেরে পালালো আসামি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১ ২৯৩ বার পড়া হয়েছে

কিশোরগঞ্জ প্রতিনিধি, 

কিশোরগঞ্জে আসামি ধরতে গিয়ে ছুরিকাহত হয়ে পুলিশের এক উপ-পরিদর্শকসহ তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার হাসপাতালে আহতদের দেখতে এসে কিশোরগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তাহিয়াত আহমেদ চৌধুরী জানান, পুলিশ রাতভর অভিযান চালিয়ে অভিযুক্ত শাওনসহ দুইজনকে আটক করেছে।

এ হামলার ঘটনায় নিকলী থানার এসআই হাফিজুর রহমান বাদী হয়ে একটি মামলা করেছেন বলেও জানান তিনি।

আহতরা হলেন, নিকলী থানার পুলিশ উপ-পরিদর্শক (এসআই) একেএম মঞ্জুরুল ইসলাম, নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামের বাসিন্দা কাইয়ুম ও দিনু।

নিকলী থানার ডিউটি অফিসার এসআই আবুল কালাম আজাদ জানান, সোমবার রাতে কয়েকজন গ্রামবাসীর সহায়তায় এসআই একেএম মঞ্জুরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ চুরি মামলার আসামি শাওনকে ধরতে নিকলী সদর ইউনিয়নের দরগাহাটি গ্রামে তার বাড়িতে যান।

টের পেয়ে শাওন পুলিশের উপর হামলা চালিয়ে এসআই একেএম মঞ্জুরুল ইসলামকে ছুরিকাঘাত করেন। এ সময় পুলিশের সাথে থাকা গ্রামবাসী কাইয়ুম ও দিনুকেও ছুরিকাঘাত করে পালিয়ে যান শাওন।

আহতদের প্রথমে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে সেখান থেকে জেলা সদরে সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কিশোরগঞ্জে পুলিশকে ছুরি মেরে পালালো আসামি

আপডেট সময় : ০৫:১০:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ জানুয়ারী ২০২১