ঢাকা ১১:২০ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

চাবি রেখে গেলেন ব্যক্তি, বউসহ গাড়ি নিয়ে পালালো দুর্বৃত্তরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১ ২৭৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

ভারতের পাঞ্জাবে রাস্তার পাশে গাড়ি রেখে বিশেষ কাজে যান এক ব্যক্তি। ভেতরে রেখে চান গাড়ির চাবি ও স্ত্রীকে। আর এই সুযোগে দুর্বৃত্তরা তার স্ত্রী ও গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে অবশ্য তার স্ত্রীকে গাড়ি থেকে ফেলে দিলেও সন্ধান মেলেনি গাড়িটির। এ ঘটনা বেশ আলোচনার জন্ম দিয়েছে পাঞ্জাবে।

পাঞ্জাবের পুলিশ জানিয়েছে, ধান্ডরালা গ্রামের বাসিন্দা এই দম্পতি। সম্প্রতি ছেলে-মেয়েদের স্কুলের বেতন দেয়ার জন্য নিকটবর্তী সুখমনি স্কুলে যান তারা। রাজীব চন্দ নামে ওই ব্যক্তি রাস্তার পাশে গাড়িটি দাঁড় করিয়ে ভেতরে চাবি রেখে যান স্কুলে। গাড়ির মধ্যে স্ত্রী ঋতু তার জন্য অপেক্ষা করছিলেন। এই সুযোগে গাড়ি খুলে ভিতরে ঢুকে পড়ে দুই দুর্বৃত্ত। দুজনের মধ্যে একজন চালকের আসনে বসে গাড়ি চালানো শুরু করে। আর একজন ঋতুর মুখ চেপে ধরে।

স্থানীয়রা জানান, গাড়ি নিয়ে দুর্বৃত্তরা ন্যাশনাল হাইওয়ের দিকে প্রায় পাঁচ কিলোমিটার পর্যন্ত চলে যায়। পথেই অম্বালা টোল প্লাজার কাছে ধাক্কা দিয়ে গাড়ি থেকে ফেলে দেয় ঋতুকে। পরে ইউটার্ন নিয়ে বেরিয়ে যায়। এরপর ডেরা বাস্সির দিকে চলে যায় তারা।

এ ঘটনায় রাজীব চন্দ পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন। অভিযোগ আমলে নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। অপরাধীতের শনাক্তে স্থানীয়দের জিজ্ঞাসাবাদও শুরু করেছে পুলিশ। টোল প্লাজা ও আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

চাবি রেখে গেলেন ব্যক্তি, বউসহ গাড়ি নিয়ে পালালো দুর্বৃত্তরা

আপডেট সময় : ০৯:৫৮:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১০ জানুয়ারী ২০২১