ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

ট্রাম্প আসবে না, ভালো হয়েছে : বাইডেন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১ ২৮৮ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের অভিষেক অনুষ্ঠানে না যাওয়ার ঘোষণা দিয়েছেন বিদায়ী প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটির ইতিহাসে এধরনের ঘটনা বিরল হলেও এতে যারপরনাই খুশি হবু প্রেসিডেন্ট। বাইডেন বলেছেন, ট্রাম্প অনুষ্ঠানে আসবে না, সেটাই বরং ভালো!

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে বিদায়ী প্রেসিডেন্টের অংশগ্রহণকে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের প্রতীক হিসেবে দেখা হয়। তবে গত শুক্রবার ট্রাম্প এক টুইটে ঘোষণা দেন, তিনি বাইডেনের অভিষেকে যাবেন না।

এধরনের ঘটনা সবশেষ দেখা গিয়েছিল ১৮৬৯ সালে। তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট অ্যান্ড্রু জনসন তার উত্তরসূরীর অভিষেকে অংশ নেননি।

ট্রাম্প অনুষ্ঠানে না যাওয়ার এ ঘোষণায় বেশ খুশি বাইডেন। তিনি বলেছেন, এই একটা বিষয়েই তার (ট্রাম্প) সঙ্গে আমি একমত হতে পারছি।

তবে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকে আগামী ২০ তারিখের ওই অনুষ্ঠানে সসম্মানে আমন্ত্রণ জানিয়েছেন এ ডেমোক্র্যাট নেতা। তিনি বলেছেন, ভাইস প্রেসিডেন্টকে আসার জন্য স্বাগতম, তাকে পেলে আমি নিজেকে সম্মানিত বোধ করব।

ডোনাল্ড ট্রাম্পকে আবারও অভিশংসনের মুখে ফেলার খবরের বিষয়ে প্রশ্ন করলে বাইডেন বলেন, ট্রাম্প তার সম্পর্কে আমার খারাপ ধারণাকেও ছাড়িয়ে গেছেন। তিনি দেশের জন্য লজ্জা, গোটা বিশ্বের জন্য লজ্জা। তিনি অফিসে থাকার উপযুক্ত নন।

ক্যাপিটল ভবনে হামলা চালানো ট্রাম্পের উগ্র সমর্থকদের সঙ্গে কী করা হবে জানতে চাইলে যুক্তরাষ্ট্রের নব-নির্বাচিত প্রেসিডেন্ট বলেন, তাদের সঙ্গে এমন আচরণ করতে হবে যেন তারা একদল দুষ্কৃত, বিদ্রোহী, শেতাঙ্গ আধিপত্যবাদী মাত্র। তারা সন্ত্রাসী, অভ্যন্তরীণ সন্ত্রাসী।

বাইডেনের অভিষেকের আর মাত্র ১১ দিন বাকি থাকলেও এখনও ভবিষ্যৎ মন্ত্রিসভার কোনও সদস্যের সিনেট থেকে অনুমোদন মেলেনি। তাই যত দ্রুত সম্ভব এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন তিনি।

সূত্র: আল জাজিরা

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ট্রাম্প আসবে না, ভালো হয়েছে : বাইডেন

আপডেট সময় : ১০:৪০:১২ পূর্বাহ্ন, শনিবার, ৯ জানুয়ারী ২০২১