ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন স্কুল কমিটির সভাপতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ৩৬৪ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি;

ভাইয়ের দখল করা কক্ষে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় পটুয়াখালীর কলাপাড়ায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুদ্দিনকে (৫০) মারধরের অভিযোগ উঠেছে বিদ্যালয়টির ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খানের বিরুদ্ধে।

শুক্রবার (৮ জানুয়ারি) বিকেলে উপজেলার গৈয়াতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের লাইব্রেরি কক্ষে এ ঘটনা ঘটে। স্থানীয়রা ওই শিক্ষককে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।

আহত শিক্ষক শামসুদ্দিনের অভিযোগ, ‘দীর্ঘদিন ধরে স্কুলের একটি কক্ষ দখল করে পরিবার নিয়ে থাকছেন হান্নান খানের ভাই হামিদ খান। এ বিষয়ে বেশ কয়েকবার অভিযোগ করা হলেও সভাপতি কোনো পদক্ষেপ নেননি।’

তিনি বলেন, ‘আজ জুমার নামাজের পর বিদ্যালয়ে বসে উপবৃত্তির তালিকা তৈরির সময় হান্নান খান বিদ্যালয়ে আসেন। ভাইয়ের দখল করা কক্ষে কেন বিদ্যুৎ সংযোগ দেয়া হয়নি, তা জানতে চান তিনি। কথাবার্তার একপর্যায়ে উত্তেজিত হয়ে সেখানে থাকা চেয়ার দিয়ে তিনি আমাকে পিটিয়ে জখম করেন।’

মারধরে বাম হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত পেয়েছেন বলে জানান ওই প্রধান শিক্ষক।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবদুল জলিল বলেন, ‘সভাপতির ভাইয়ের জন্য স্কুল থেকে বিদ্যুৎ সংযোগ না দেয়ায় প্রধান শিক্ষকের ওপর তিনি হামলা করেন।’

তবে মারধরের অভিযোগ অস্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি হান্নান খান জানান, মসজিদে জুমার নামাজের সময় স্কুলের মাঠে বালু রাখা নিয়ে প্রধান শিক্ষকের সঙ্গে মুসল্লিদের কথা কাটাকাটি হয়। পরে এ বিষয়ে জানতে গেলে প্রধান শিক্ষক উত্তেজিত হয়ে চেয়ার দিকে তাকে মারধরের চেষ্টা করেন। এ সময় তিনি এবং প্রধান শিক্ষক উভয়েই আহত হন।

এ ব্যাপারে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘এ বিষয়ে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধান শিক্ষককে চেয়ার দিয়ে পেটালেন স্কুল কমিটির সভাপতি

আপডেট সময় : ১১:২৩:১৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১