ঢাকা ০৭:০৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

কোটি টাকার চাঁদাবাজি হলেও নিজেকে ‘নির্দোষ’ দাবি কাউন্সিলর রতনের

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১ ২৯৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:

গুলিস্তান ট্রেড সেন্টারে (পোড়া মার্কেট) নকশা বহির্ভূত দোকানের বৈধতা দেয়ার নামে চাঁদাবাজির কথা স্বীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ২০ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ফরিদ উদ্দিন রতন। তার দাবি, ডিএসসিসির রাজস্ব বিভাগের কিছু অসাধু কর্মকর্তা এবং মার্কেট সমিতির নেতারা চাঁদাবাজির সঙ্গে জড়িত। এর সঙ্গে তার সম্পৃক্ততা নেই।

তবে সিটি করপোরেশনের কোন কোন কর্মকর্তা এবং মার্কেটের কোন নেতা এর সঙ্গে জড়িত, তাদের নাম তিনি বলেননি।

২৯ ডিসেম্বর ডিএসসিসি মেয়রের কাছে দেয়া এক চিঠিতে তিনি এসব কথা বলেছেন। চিঠিতে তিনি আরও বলেছেন, তার বিরুদ্ধে যাতে ব্যবস্থা না নেয়া হয়। ‘ব্যবস্থা নেয়া হলে তার অপূরণীয় ক্ষতি হবে’ বলেও তিনি উল্লেখ করেছেন।

১৭ ডিসেম্বর সিটি করপোরেশনের মালিকানাধীন গুলিস্তান ট্রেড সেন্টার এবং সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটের ব্যবসায়ীরা ফরিদ উদ্দিনের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করেছিলেন। তাদের অভিযোগ ছিল, কাউন্সিলর রতন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের নাম বলে অবৈধ দোকান বৈধ করার জন্য কয়েক কোটি টাকা আদায় করেছেন।

এমন অভিযোগ গণমাধ্যমে প্রচারের পর মেয়র তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেন। ২৯ ডিসেম্বর সেই নোটিশের জবাব দিয়েছেন তিনি।

শুক্রবার (৮ জানুয়ারি) শোকজের জবাবের চিঠির একটি কপি এসেছে সকালের সংবাদের কাছে। ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা এ বিএম আমিন উল্লাহও নোটিশের জবাবের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন। আমিন উল্লাহ জানিয়েছেন, মেয়রের সঙ্গে কথা বলে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

কোটি টাকার চাঁদাবাজি হলেও নিজেকে ‘নির্দোষ’ দাবি কাউন্সিলর রতনের

আপডেট সময় : ০৯:৩৫:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৮ জানুয়ারী ২০২১