ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

প্রধানমন্ত্রীর বাইরে কারও কোনো ক্ষমতা নেই: নিক্সন চৌধুরী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১ ২৫৭ বার পড়া হয়েছে

লক্ষ্মীপুর প্রতিনিধি;

ফরিদপুর-৪ আসনের এমপি ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিদ্ধান্তের বাইরে কোনো সিদ্ধান্ত নেই। প্রধানমন্ত্রী যাকে সম্মান দেবেন তিনি সম্মানিত হবেন। প্রধানমন্ত্রী যাকে নেতা বানাবেন তিনিই নেতা হবেন। শেখ হাসিনার বাইরে কারও কোনো ক্ষমতা নেই। আমরা যতই ক্ষমতা দেখাই, যতই সাহস দেখাই- সব শেখ হাসিনার সাহস।

তিনি বলেন, প্রধানমন্ত্রীর বাইরে কারও সাহস নেই, তার পরে কোনো নেতা নেই। শেখ হাসিনা থাকলেই আপনারা থাকবেন; আর শেখ হাসিনা না থাকলে বিএনপি-জামায়াতের অত্যাচার আবার শুরু হবে।

শনিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর শহরের তমিজ মার্কেট এলাকায় জেলা যুবলীগ আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

নিক্সন চৌধুরী বলেন, যুবলীগ হবে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। কোনো অনুপ্রবেশকারী যুবলীগে যোগ দিতে পারবে না। যারা বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙার কথা বলে তাদের দাঁতভাঙা জবাব দেবে যুবলীগ। যুবলীগ হবে পাকিস্তানি শত্রুদের বিপক্ষে রুখে দাঁড়ানোর জন্য, আইএসআইয়ের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। যুবলীগ চাঁদাবাজি করার জন্য হবে না।

এ সময় কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য হাবিবুর রহমান পবন, উপ-পরিবেশ বিষয়ক সম্পাদক সামছুল ইসলাম পাটওয়ারী ও উপ-মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা সানজিদা শারমিনসহ ১০ নেতাকে সংবর্ধনা দেয়া হয়।

জেলা যুবলীগের সভাপতি একেএম সালাহ উদ্দিন টিপুর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক হারুনুর রশিদ।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমানের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি ছিলেন- জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু, সাধারণ সম্পাদক নুর উদ্দিন চৌধুরী নয়ন, জেলা পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান, লক্ষ্মীপুর পৌরসভার মেয়র আবু তাহের, যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোয়াজ্জেম হোসেন, তাজউদ্দিন আহমেদ ও ঢাকা মহানগর উত্তর যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক তাসভীরুল হক অনু প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রধানমন্ত্রীর বাইরে কারও কোনো ক্ষমতা নেই: নিক্সন চৌধুরী

আপডেট সময় : ১১:৪০:১৩ অপরাহ্ন, শনিবার, ২ জানুয়ারী ২০২১