ঢাকা ০৫:১৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

আট মাস ধরে হিজড়াকে ধর্ষণের ঘটনায় আইনজীবী আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০ ২২৯ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;

বরিশালে তৃতীয় লিঙ্গের একজনকে (২৪) ধর্ষণের অভিযোগে দায়ের হওয়া মামলায় শামসুল হক (৫৭) নামে এক আইনজীবীকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (১১ অক্টোবর) দুপুরে বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো. মারুফ আহমেদ অভিযুক্ত আইনজীবীর জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। শামসুল হক বরিশাল জেলা আইনজীবী সমিতির সদস্য এবং নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডের বাসিন্দা।

মামলার বাদী তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির বাড়ি সদর উপজেলার চরমোনাই ইউনিয়নের রাজারচর গ্রামে। বর্তমানে তিনি নগরীর কাউনিয়ায় বসবাস করেন।

কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি মো. নুরুল ইসলাম বলেন, শনিবার রাতে তৃতীয় লিঙ্গের কয়েকজন ব্যক্তি থানায় হাজির হয়ে জানান, তাদের একজনকে আট মাস ধরে ধর্ষণ করা হচ্ছে। তারা অভিযুক্ত ব্যক্তির শাস্তি দাবি করেন এবং লিখিত অভিযোগ দেন। এরপর অভিযোগটি মামলা হিসেবে রেকর্ড করা হয়। মামলার তদন্তের দায়িত্ব দেয়া হয় থানার উপপরিদর্শক (এসআই) ফজলুল হককে।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফজলুল হক জানান, আইনজীবী শামসুল হক নগরীর কাশিপুর এলাকার কয়েক শতাংশ জমি বিক্রির জন্য সাইনবোর্ড টানান। ওই সাইনবোর্ডে আইনজীবী শামসুল হকের মুঠোফোন নম্বর দেয়া ছিল। তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি আট মাস আগে সাইনবোর্ডে দেয়া মুঠোফোন নম্বরে কল দিলে আইনজীবী শামসুল হক নগরীর ২১ নম্বর ওয়ার্ডের গোরস্থান রোডের বাসায় যেতে বলেন।

এরপর আইনজীবী শামসুল হক তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তির কাছে জমি কম দামে বিক্রির কথা বলে আট মাসে একাধিকবার ধর্ষণ করেন। আইনজীবী শামসুল হকের অনৈতিক কর্মকাণ্ডের ভিডিও কৌশলে মুঠোফোনে ধারণ করেন বলে তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তি মামলার এজাহারে উল্লেখ করেছেন।

এসআই ফজলুল হক বলেন, শনিবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে অভিযান চালিয়ে আইনজীবী শামসুল হককে গ্রেফতার করা হয়। রোববার দুপুরে তাকে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়। আদালত আইনজীবী শামসুল হকের জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এসআই ফজলুল হক আরও বলেন, তৃতীয় লিঙ্গের ওই ব্যক্তিকে মেডিকেল পরীক্ষার জন্য দুপুরে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বরিশাল জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আফজালুল করিম বলেন, অ্যাডভোকেট শামসুল হক সমিতির সিনিয়র সদস্য। তিনি দীর্ঘদিন ধরে নানা জটিল রোগে ভুগছেন। শুনেছি তার সঙ্গে জমি নিয়ে কয়েকজন ব্যক্তির বিরোধ রয়েছে। জমি নিয়ে বিরোধ থেকেই তার বিরুদ্ধে এসব অভিযোগ আনা হচ্ছে কি-না তা তদন্ত করলে সত্যতা বেরিয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

আট মাস ধরে হিজড়াকে ধর্ষণের ঘটনায় আইনজীবী আটক

আপডেট সময় : ০৯:০৮:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২০