ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

গ্রিস সীমান্ত থেকে ৬৪ বাংলাদেশি আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০ ২৭৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : নর্থ মেসিডোনিয়ায় গ্রিসের সীমান্তবর্তী হাইওয়েতে একটি ট্রাক থেকে ৬৪ বাংলাদেশি অভিবাসীকে পাওয়া গেছে।

তাদের সবাইকে আটক করা হয়েছে বলেছে পুলিশ। মার্কিন বার্তা সংস্থা এপি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

দেশের দক্ষিণ-পূর্বের শহর স্ট্রুমিকার কাছে নিয়মিত টহলের সময় সোমবার শেষ রাতের দিকে ট্রাকে পাওয়া যায় ওই অভিবাসীদের। ট্রাক চালককে আটক করতে পারেনি পুলিশ। মঙ্গলবার পুলিশ বিবৃতিতে অভিবাসীদের সম্পর্কে আর কোনও বিস্তারিত তথ্য জানায়নি।

অভিবাসীদের আটক করে সীমান্ত শহর গেভগেলিজাতে স্থানান্তর করা হয়েছে, তাদের গ্রিসে প্রত্যার্পণ করা হবে।

সাবেক যুগোস্লাভিয়ার ভেতর দিয়ে তথাকথিত ‘বলকান অভিবাসন রুট’ ২০১৫ সাল থেকে বন্ধ এবং করোনাভাইরাস মহামারির কারণে এ বছরের শুরু থেকে গ্রিসের সঙ্গে নর্থ মেসিডোনিয়ার সীমান্ত বন্ধ। কিন্তু তারপরও সীমান্ত এলাকায় মানবপাচারকারী গ্রুপ সক্রিয় আছে বলছে পুলিশ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

গ্রিস সীমান্ত থেকে ৬৪ বাংলাদেশি আটক

আপডেট সময় : ১১:৩৪:৪৫ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২০