ঢাকা ১২:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

শিক্ষা খাতের উন্নয়নে ২ হাজার কোটি টাকা দিল ইইউ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯ ৩০৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশের প্রাথমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা খাতের উন্নয়নে ১ হাজার ৯২৫ কোটি ৪৩ লাখ টাকার সহায়তা দিল ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

মঙ্গলবার দুপুরে রাজধানীর পরিকল্পনা মন্ত্রণালয়ের এনইসি-২ সম্মেলন কক্ষে বাংলাদেশের সঙ্গে ইইউর এই চুক্তি স্বাক্ষর হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মনোয়ার আহমেদ এবং ইইউ অ্যাম্বাসেডর রেনজি টেটিংক চুক্তিতে সই করেন। এই প্রকল্প ৫ ফেব্রুয়ারি থেকে আগামী ৭ বছর বহাল থাকবে।

‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ শীর্ষক কর্মসূচি বাস্তবায়নের জন্য এই অনুদান সহায়তা দিল ইইউ।

চুক্তির উদ্দেশ্য প্রাথমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা সাবসেক্টরের মান, প্রাসঙ্গিকতা এবং দক্ষতার উন্নয়ন করা। প্রাথমিক, কারিগরি ও মাদরাসা শিক্ষা ন্যায়সঙ্গতভাবে সবার কাছে পৌঁছে দেয়া। এই সাবসেক্টরের উন্নত পরিচালনা ও ব্যবস্থাপনা নিশ্চিত করা।

‘হিউম্যান ক্যাপিটাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম ফর বাংলাদেশ ২০২১’ শীর্ষক কর্মসূচিটি হচ্ছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ‘প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম-৪’ শীর্ষক মূল প্রকল্পে ইইউর অনুদানে বাস্তবায়িতব্য কর্মসূচি। যা ২০১৮ সালের জুলাই থেকে ২০২৩ সালের জুনের মধ্যে বাস্তবায়ন হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

শিক্ষা খাতের উন্নয়নে ২ হাজার কোটি টাকা দিল ইইউ

আপডেট সময় : ০৫:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ ফেব্রুয়ারী ২০১৯