ঢাকা ০৫:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

হবিগঞ্জের বাহুবলে ব্রিজ যেন মৃত্যু ফাঁদ!

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০ ৪৬২ বার পড়া হয়েছে

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধিঃ  হবিগঞ্জের বাহুবল উপজেলার মহাশয় বাজার – সাটিয়াজুরী সড়কে জুজনালের উপর নির্মিত ব্রিজের ভাঙা অংশ দীর্ঘ ১০ বছরেও মেরামত করা হয়নি। এতে এ পাকা ব্রীজটি এখন অনেকটা কাঠের ব্রীজে পরিণত হয়েছে । দীর্ঘদিন যাবত এ জনবহুল এলাকার ব্রীজটি ধীরে ধীরে ভেঙ্গে গেলেও দেখার যেন কেউ নেই।

ফলে এলাকার অর্ধশত গ্রামের জনসাধারণের চলাচলে চরম দূর্ভোগ পোহাতে হচ্ছে । যে কোন সময় বড় ধরণের দূর্ঘটনা ঘটে যেতে পারে।

সরজমিনে গিয়ে জানা যায়, চুনারুঘাট উপজেলার সাটিয়াজুরী ইউনিয়ন ও বাহুবল উপজেলার মিরপুর ইউনিয়নের সাটিয়াজুরী-মহাশয় বাজার-মিরপুর এলজিইডি রাস্তার জোজ নালের উপর নির্মিত ব্রীজটি প্রায় ১০ বছর যাবত ভেঙ্গে এ অবস্থায় পড়ে আছে ।

এ ভাঙ্গা ব্রীজ দিয়েই স্কুল-কলেজের ছাত্র-ছাত্রীসহ জনসাধারণ ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন। মানুষের দূর্ভোগের কথা চিন্তা করে একদল যুবক সম্প্রতি কাঠ দিয়ে ব্রীজটি মেরামত করে দেন। ফলে এ এলাকার কিছুটা উপকৃত হয়েছেন।

অভিযোগ রয়েছে , ব্রিজটি নির্মাণের এক বছরের মাথায় মধ্যভাগ ভেঙে পড়ে। স্থানীয়রা জানান, এলাকার গাছ চোরাকারবারিরা গাছ বোঝাই ট্রাক্টর নিয়ে আসার কারণে প্রথমে পাটল দেখা দেয়। এরপরই ভেঙে পড়ে ব্রিজের মধ্যাংশ। এখনও ব্রিজটি বেহাল অবস্থায় পড়ে আছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

হবিগঞ্জের বাহুবলে ব্রিজ যেন মৃত্যু ফাঁদ!

আপডেট সময় : ০৮:২৬:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৯ মে ২০২০