ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পশ্চিমবঙ্গে আম্পানে মৃতের সংখ্যা বেড়ে ৮০

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০ ২৬০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক;
ভারতের পশ্চিমবঙ্গে অতিপ্রবল ঘূর্ণিঝড় আম্পানের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ৮০ জনে দাঁড়িয়েছে। চারিদিকে এখন শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পানের ধ্বংসযজ্ঞ।

ঝড়ের তাণ্ডবে বাড়িঘড়ের পাশাপাশি রাস্তায় উপড়ে পড়েছে গাছপালা। ধ্বংসযজ্ঞ সরাতে পূর্ণদমে ব্যস্ত সময় পার করছেন উদ্ধারকর্মীরা। আকস্মিক বন্যায় অর্ধশতাধিক গ্রাম তলিয়ে গেছে।

মৃতদের মধ্যে কলকাতা বাসিন্দা ১৯ জন এবং রাজ্যের বিভিন্ন জেলার ৬১ জন। দুর্যোগ মোকাবিলায় প্রাথমিকভাবে ১ হাজার কোটি রুপি বরাদ্দ দিয়েছে রাজ্য সরকার। এছাড়া মৃতদের প্রত্যেকের পরিবারকে ২ লাখ ৫০ হাজার রুপি করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দেয়া হয়েছে।

সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, প্রায় ৪০০ কিলোমিটার এলাকা জুড়ে তাণ্ডব চালিয়েছে আম্পান। রাজ্যের অন্তত ৫টি জেলা বিপর্যস্ত আর বলা হচ্ছে ক্ষয়ক্ষতির তীব্রতা ঘূর্ণিঝড় আয়লার থেকেও বেশি।

আম্পান তাণ্ডবে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনার পাশাপাশি লণ্ডভণ্ড হয়েছে কলকাতাও। এ অবস্থায় মুখ্যমন্ত্রী মমতার আহ্বানে সাড়া দিয়ে আজ পশ্চিমবঙ্গ পরিদর্শনে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পশ্চিমবঙ্গে আম্পানে মৃতের সংখ্যা বেড়ে ৮০

আপডেট সময় : ১০:০৭:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২০