ঢাকা ০৩:৩২ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

মানবদেহের প্রথম ট্রায়ালে আশা দেখাল মডার্নার ভ্যাকসিন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০ ২৯১ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক;

প্রাণঘাতী করোনাভাইরাসের ভ্যাকসিন তৈরির চেষ্টায় আরও একধাপ এগিয়ে গেল যুক্তরাষ্ট্রভিত্তিক বায়োটেকনোলজি কোম্পানি মডার্না। তাদের ভ্যাকসিনে ইঁদুরের পর মানবদেহে প্রথম পর্যায়ের ট্রায়ালেও আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

সোমবার মডার্না কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানিয়েছে, আটজনের শরীরে ভ্যাকসিন প্রয়োগ করে প্রায় দেড় মাস তাদের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করেছেন তারা। এতে দেখা গেছে, স্বল্প ও মাঝারি পরিমাণে ভ্যাকসিন প্রয়োগে ওই ব্যক্তিদের শরীরে করোনা থেকে সুস্থ হয়ে ওঠা ব্যক্তিদের প্রায় সমান বা আরও বেশি পরিমাণে ভাইরাস প্রতিরোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ট্রায়ালে অংশ নেয়া ব্যক্তিদের কারও শরীরেই গুরুতর কোনও পার্শ্বপ্রতিক্রিয়া দেখা যায়নি। এ থেকে এখনও পুরোপুরি প্রমাণিত না হলেও আশা করা হচ্ছে, ভ্যাকসিনটি ব্যবহারে মানবদেহে কিছুটা হলেও ভাইরাস প্রতিরোধী ক্ষমতা তৈরি হয়েছে।

এখন আগামী জুলাই মাসেই ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষায় বড় পরিসরে হিউম্যান ট্রায়াল শুরুর পরিকল্পনা করছে মডার্না কর্তৃপক্ষ। ইতোমধ্যেই প্রতিষ্ঠানটি এ গবেষণা পরিচালনায় যুক্তরাষ্ট্রের বায়োমেডিকেল অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটির কাছ থেকে ৪৮৩ মিলিয়ন ডলার সহযোগিতা পেয়েছে।

সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মানবদেহের প্রথম ট্রায়ালে আশা দেখাল মডার্নার ভ্যাকসিন

আপডেট সময় : ১০:৫৮:২৬ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২০