ঢাকা ০২:৩৫ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

সাংবাদিককে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের এএসআই প্রত্যাহার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯ ৩৭২ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধ; এসএসসি পরীক্ষা কেন্দ্রে পেশাগত দায়িত্ব পালনের সময় ডিবিসি টেলিভিশনের বরগুনা জেলা প্রতিনিধি মালেক মিঠুকে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. রিপন মিয়াকে প্রত্যাহার করা হয়েছে। বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, এসএসসি পরীক্ষার প্রথমদিন শনিবার সকাল ৯টার দিকে ডিবিসি টেলিভিশনের বরগুনা প্রতিনিধি মালেক মিঠু সংবাদ সংগ্রহের জন্য বরগুনা জিলা স্কুলে এসএসসির পরীক্ষা কেন্দ্রে যান।

এ সময় ডিবি পুলিশের সহকারী উপ-পরিদর্শক মো. রিপন মিয়া তাকে কেন্দ্রে ঢুকতে বাধা দিয়ে লাঞ্ছিত করেন। খবর পেয়ে বরগুনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবির মোহাম্মদ হোসেন ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মো. রফিকুল ইসলাম ঘটনাস্থলে গেলে আবারও মিঠুকে লাঞ্ছিত করেন এএসআই রিপন।

এ ঘটনার পর বরগুনা প্রেস ক্লাবে এক জরুরি সভা শেষে জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের পক্ষ থেকে বরগুনার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদের কাছে লিখিত অভিযোগ দেয়া হয়।

এ বিষয়ে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মো. তোফায়েল আহমেদ বলেন, অভিযোগ পেয়ে তাৎক্ষণিকভাবে অভিযুক্ত এএসআই রিপনকে পুলিশ লাইনে প্রত্যাহার করা হয়েছে। এ ঘটনায় তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে অভিযুক্তের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সাংবাদিককে লাঞ্ছিত করায় ডিবি পুলিশের এএসআই প্রত্যাহার

আপডেট সময় : ০৫:১৭:৪০ অপরাহ্ন, শনিবার, ২ ফেব্রুয়ারী ২০১৯