ঢাকা ০২:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬, ১৮ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo জিয়া শিশু কিশোর মেলা, ঢাকা মহানগর দক্ষিণ আহ্বায়ক কমিটি ঘোষণা Logo জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নথি জালিয়াতি: ৫ জনকে শোকজ ও মামলা Logo সওজে অতিরিক্ত প্রধান প্রকৌশলী আজাদের ‘অদৃশ্য সাম্রাজ্য’ ও অবৈধ সম্পদ: পূর্বাচলে কয়েক কোটি টাকার প্লট Logo শহীদ জিয়ার মাজারে জিয়া শিশু কিশোর মেলার নতুন কমিটির শ্রদ্ধা Logo এসএসসি পরীক্ষার্থীদের পাশে জিয়া শিশু কিশোর মেলা: বিশুদ্ধ পানি ও স্যালাইন বিতরণ Logo কবি আকাশমণির রোমান্টিক লেখা “ক্লান্তরা সুখ হয়ে ওঠে” Logo লালপুরে দণ্ডপ্রাপ্ত পলাতক আসামিকে গ্রেফতার Logo মোহনা টিভি দখলের অপচেষ্টা: মিরপুরে উত্তেজনা, থানায় জিডি Logo বন বিভাগে পদোন্নতি জট ও কর্তাদের দুর্নীতির অভিযোগ: আদালতের হস্তক্ষেপে নতুন করে উত্তেজনা Logo জেল থেকে ফিরেই প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রকৌশলী জুয়েল রানা

করোনায় একমাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০ ২২৮ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক;  যুক্তরাষ্ট্রে গত একমাসের মধ্যে সোমবার সবনিম্ন মৃত্যু হয়েছে সাড়ে ৭শ জনের। মোট মৃত্যু হয়েছে ৮০ হাজারের বেশি। আক্রান্ত ১৩ লাখ ছাড়িয়েছে দেশটিতে। স্পেন, যুক্তরাজ্য ও ইতালির পর এবার দুই লাখের বেশি করোনায় আক্রান্ত দেশের তালিকায় যোগ হয়েছে রাশিয়ার নাম। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৯ হাজারের বেশি। তবে মৃত্যু তুলনামূলক কম। এখন পর্যন্ত প্রাণ গেছে ১ হাজার ৯১৫ জনের।

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৪১ লাখের বেশি। ১৪ লাখ ৯০ হাজারের বেশি মানুষ সুস্থ হয়েছেন। মোট মৃত্যু ছাড়িয়েছে ২ লাখ ৮৩ হাজার।

এদিকে পাঁচ সপ্তাহ পর চীনের উহানে ফের করোনা শণাক্ত হয়েছে। নতুন করে আক্রান্ত হয়েছেন ১৪জন। জার্মানিতে লকডাউন শিথিলের পর স্পেনে আক্রান্ত আড়াই লাখের বেশি, তবে এরই মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। ইতালিতেও সুস্থ হয়েছেন এক লাখের বেশি, দেশটিতে মোট আক্রান্ত ছাড়িয়েছে দুই লাখ। যুক্তরাজ্যেও কমতে শুরু করেছে মৃত্যু, একদিনে মারা গেছেন ২৬৮ জন। মোট প্রাণহানি ছাড়িয়েছে ৩১ হাজার।

ইউরোপের দেশগুলোতে মৃত্যু কমলেও ব্রাজিলে বাড়তে শুরু করেছে মৃত্যু। একদিনে প্রাণ গেছে ৪৬৭ জনের, মোট মৃত্যু ১১ হাজারের বেশি। আক্রান্ত হয়েছে দেড় লাখের বেশি মানুষ।

ভারতেও বাড়ছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে এ পর্যন্ত মারা গেছেন দুই হাজারের বেশি। আক্রান্তের সংখ্যা ৬৭ হাজার ছাড়িয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

করোনায় একমাসের মধ্যে যুক্তরাষ্ট্রে সর্বনিম্ন মৃত্যুর রেকর্ড

আপডেট সময় : ০৮:২৪:৫১ পূর্বাহ্ন, সোমবার, ১১ মে ২০২০