ঢাকা ০৫:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

ভিটামিন ডি স্বল্পতার কারণে করোনায় মৃত্যু বেশি: গবেষণা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০ ২১৩ বার পড়া হয়েছে

ভিটামিন ডি স্বল্পতার কারণে করোনায় মৃত্যু বেশি: গবেষণা,

অনলাইন ডেস্ক;

যাদের শরীরে ভিটামিন ‘ডি’ স্বল্পতা রয়েছে তাদের কোভিড-19 করোনাভাইরাসে মারা যাওয়ার ঝুঁকি বেশি বলে জানিয়েছেন যুক্তরাজ্যের গবেষকরা। তারা বলেছেন, সবচেয়ে বেশি করোনা ঝুঁকিতে রয়েছে সূর্যের আলোবঞ্চিত ‘নর্ডিক’ দেশগুলো।

সম্প্রতি যুক্তরাজ্যের কুইন এলিজাবেথ হাসপাতাল ফাউন্ডেশন ট্রাস্ট ও ইংল্যান্ডের ইস্ট অ্যাঙ্গলিয়া বিশ্ববিদ্যালয় পরিচালিত গবেষণার পর তারা এমনটি বলছেন। গবেষণা তারা দেখতে পেয়েছেন যে, করোনার সংক্রমিত হওয়া মৃত্যুর সঙ্গে ভিটামিন ‘ডি’র মাত্রার উল্লেখযোগ্য সম্পর্ক আছে। ইউরোপের ২০টি দেশে করোনায় মৃত্যুর হারের সঙ্গে ভিটামিন ‘ডি’ স্বল্পতার কারণ বের করার চেষ্টার করেন তারা।

গবেষকরা জানান, করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট দেয়ার পরামর্শ দেয়া যেতে পারে। তবে ওই গবেষণার পিয়ার রিভিউ করা হয়নি।

এর আগেও এক গবেষণায় এমন দাবি করে বলা হয়েছিল, ভিটামিন ‘ডি’ পর্যাপ্ত থাকলে রেসপিরেটরি সংক্রমণের ঝুঁকি কম থাকে। চলতি মাসের শুরুর দিকে ট্রিনিটি কলেজ ডাবলিন এক গবেষণায় জানায়, সংক্রমণের সময় রেসপিটেরি সংক্রমণ ঠেকাতে এবং রোগপ্রতিরোধ ব্যবস্থাকে শক্তিশালী করতে ভিটামিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

যারা ভিটামিন ‘ডি’ সাপ্লিমেন্ট গ্রহণ করে তাদের বুকে সংক্রমণের ঝুঁকি অর্ধেক কমে যায় বলে দাবি করেন যুক্তরাজ্যের গবেষকরা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ভিটামিন ডি স্বল্পতার কারণে করোনায় মৃত্যু বেশি: গবেষণা

আপডেট সময় : ০৪:৪৮:৫১ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২০