ঢাকা ০৫:৩৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

পোশাক শ্রমিকরা বেতন পেতে শুরু করেছে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০ ৩২৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাস প্রাদুর্ভাব মোকাবেলায় সরকার ঘোষিত ৫ হাজার কোটি টাকা প্রনোদনা প্যাকেজের আওতায় তৈরি পোশাকখাতের শ্রমিকরা এপ্রিল মাসের বেতন পেতে শুরু করেছে।

রফতানিমূখী তৈরি পোশাক কারখানার আবেদনের প্রেক্ষিতে ব্যাংকগুলো বেশ কয়েক দিন আগে থেকেই সহজ শর্তের এই ঋণ বিতরণ শুরু করেছে।

এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র এম সিরাজুল ইসলাম বলেন, বাণিজ্যিক ব্যাংকের চাহিদা অনুযায়ী কেন্দ্রিয় ব্যাংক প্রনোদনা প্যকেজের অর্থ ছাড় করেছে। তিনি বলেন, ‘আমরা প্রথম ধাপে ২ হাজার কোটি টাকা ছাড় করেছি। ব্যাংকগুলোর চাহিদা মোতাবেক এটি দেয়া হচ্ছে।’

রফতানিমূখী পোশাক করাখানার শ্রমিকদের এপ্রিল, মে ও জুন মাসের বেতন-ভাতা পরিশোধের জন্য সরকার ৫ হাজার কোটি টাকার এই প্রনোদনা প্যাকেজ ঘোষণা করে।

রফতানিমূখী তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর ভাইস প্রেসিডেন্ট ফয়সাল সামাদ বলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বেতন পেয়ে গেছে। বাকী কারখানাগুলো খুব শীঘ্রই বেতন পরিশোধ করবে বলে তিনি জানান।

তিনি বলেন, প্রনোদনা প্যাকেজের আওতায় ঋণের আবেদন করার জন্য মোট ১৬৫০টি কারখানাকে বিজিএমইএ সনদ প্রদান করেছে। এই বেতন মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে দেয়া হচ্ছে। ৩০ লাখ শ্রমিকের মোবাইল ব্যাংক একাউন্ট আছে বলে তিনি জানান।

উৎপাদনের ন্যুনতম ৮০ শতাংশ পণ্য রফতানি করছে এমন সচল প্রতিষ্ঠান এই প্যাকেজের আওতায় সুদবিহীন সর্বোচ্চ ২ শতাংশ হারে সার্ভিস চার্জ দিয়ে ঋণ নিতে পারবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পোশাক শ্রমিকরা বেতন পেতে শুরু করেছে

আপডেট সময় : ০৯:৫১:২১ অপরাহ্ন, শুক্রবার, ৮ মে ২০২০