ঢাকা ০৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

দুইটি সন্ত্রাসী গ্রুপকে ধ্বংস করেছে ইরানের গোয়েন্দা সংস্থা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০ ২৫৯ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, দেশের পশ্চিম ও উত্তর-পশ্চিমাঞ্চলে দুটি সন্ত্রাসী গ্রুপকে ধ্বংস করা হয়েছে।

মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ জানিয়েছে, বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণের পর ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি সেখানে অভিযান চালায় এবং এতে দুটি সন্ত্রাসী গোষ্ঠী ধ্বংস হয়। এসব সন্ত্রাসী প্রতিবেশী দেশ থেকে ইরানে প্রবেশ করেছিল এবং তারা ইরানের ভেতরে সন্ত্রাসী তৎপরতা চালাচ্ছিল।

গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানের সময় ১৬ সন্ত্রাসীকে আটক করা হয় এবং দুটি কালাশনিকভ রাইফেল, একটি পিস্তল, দুটি গ্রেনেড, সাতটি ম্যাগজিন ও ২৪০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।

গোয়েন্দা মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগের রিপোর্টে আরো বলা হয়েছে, সন্ত্রাসী গোষ্ঠীর প্রধান হচ্ছে একটি আরব প্রতিক্রিয়াশীল রাষ্ট্র সমর্থিত নেতা এবং তার তৎপরতা মূলত ইউরোপভিত্তিক।

আটক সন্ত্রাসীদের অনেকেই ইরানের পশ্চিমাঞ্চলের অসহায় সাধারণ জনগণকে হত্যা করে এবং খুচরা বিক্রেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে চাঁদাবাজি করতো। ইরানের পশ্চিমাঞ্চলীয় কুর্দিস্তান প্রদেশে পরিচালিত অভিযানে বেশ কয়েকজন সন্ত্রাসী নিহত হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দুইটি সন্ত্রাসী গ্রুপকে ধ্বংস করেছে ইরানের গোয়েন্দা সংস্থা

আপডেট সময় : ১০:১৯:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ মে ২০২০