ঢাকা ০৩:০৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়ে, মৃত্যু ৪ 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০ ২৪৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 
করোনাভাইরাসে সংক্রমিত হয়ে ঢাকায় পুলিশের আরও এক সদস্য মারা গেছেন। এ নিয়ে তিন দিনে করোনায় চার পুলিশ সদস্যের মৃত্যু হলো। আজ করোনাভাইরাসে প্রাণ হারান পুলিশের বিশেষ শাখায় (এসবি) কর্মরত এসআই নাজির উদ্দিন (৫৫)। আজ শুক্রবার সকালে রাজারবাগের কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে গতকাল বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) আরও দুই সদস্য মারা যায়। নিহতরা হলেন, ডিএমপির পুলিশ অর্ডার ম্যানেজমেন্ট (পিওএম) দক্ষিণে কর্মরত এএসআই আব্দুল খালেক (৩৬) ও ট্রাফিক উত্তরের এয়ারপোর্ট এলাকায় কর্মরত কনস্টেবল আশেক মাহমুদ (৪২)।

গত মঙ্গলবার রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় প্রথম কোনো পুলিশ সদস্য করোনায় মারা যান। তাঁর নাম জসিম উদ্দিন (৪০)। তিনি কনস্টেবল ছিলেন। তাঁর বাড়ি কুমিল্লার বুড়িচংয়ে। ওয়ারী ফাঁড়িতে দায়িত্ব পালনের সময় তিনি করোনায় সংক্রমিত হন।

এদিকে, পুলিশে আক্রান্তের সংখ্যা ক্রমশও বাড়ছে। এপর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫৩৭ জন। পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত সারাদেশে মোট ৫৩৭ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। পাশাপাশি বৃহস্পতিবার পর্যন্ত সারাদেশে ১ হাজার ৩২ জন পুলিশ সদস্য কোয়ারেন্টিনে (সঙ্গনিরোধ) রাখা হয়েছে। শুধু ঢাকা মহানগর পুলিশে (ডিএমপি) করোনায় আক্রান্ত হয়েছেন ২৭২ জন। তাদের মধ্যে ১১ জন নারী সদস্য রয়েছেন। পুরুষ ২৬১ জন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়িয়ে, মৃত্যু ৪ 

আপডেট সময় : ১০:০৬:২৯ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২০