ঢাকা ০৯:১৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

দলের নেতাদের ত্রাণ বিতরণের হিসাব চেয়েছে বিএনপি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০ ২২৩ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক; 

করোনাভাইরাসের মহামারীর মধ্যে দলীয় ত্রাণ বিতরণের হিসাব জানতে চেয়ে স্থানীয় নেতাদের চিঠি দিয়েছে বিএনপি। দলটির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দেশের বিভিন্ন আসনে বিএনপির সংসদ সদস্য, গত নির্বাচনের প্রার্থী, জেলা কমিটির সভাপতি বা আহ্বায়কদের কাছে পাঠানো হয়েছে।

‘করোনা মহামারীর বর্তমান সঙ্কটকালে ত্রাণ তৎপরতার বিবরণ প্রসঙ্গে’ শিরোনামে ওই চিঠিতে বলা হয়, ‘আপনি আপনার এলাকার দায়িত্বশীল নেতা হিসেবে চলমান সঙ্কট মোকাবিলায় কী কী উদ্যোগ গ্রহণ করেছেন, অনুগ্রহ করে সেই বিষয়ে একটি প্রতিবেদন এই চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।’

গত সপ্তাহে লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে ভিডিও কনফারেন্সে স্থায়ী কমিটি হয়। বৈঠকে একাদশ সংসদীয় আসনের নির্বাচিত সংসদ সদস্য, সংসদ সদস্য প্রার্থী ও জেলার সভাপতি অথবা আহ্বায়কদের কাছ থেকে ত্রাণ বিতরণ পরিস্থিতি সম্পর্কে প্রতিবেদন চাওয়ার এই সিদ্ধান্ত হয়।

বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের দফতরের এক কর্মকর্তা জানান, সোমবার পর্যন্ত ৭০০ এর অধিক নেতার কাছে চিঠি পৌঁছানো হয়েছে।

রিজভী জানান, গত ১২ বছর সরকারের শত নির্যাতনের পরেও আমরা বিরোধী দল হিসেবে এই করোনা পরিস্থিতিতে সাধ্যমতো মানুষের পাশে দাঁড়িয়েছে। আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি, ক্ষমতাসীন আওয়ামী লীগ থেকে বিএনপি নেতাকর্মীরা অনেক বেশি কাজ করছি।

ইতিমধ্যে আমরা ১২ লাখ পরিবারের কাছে ত্রাণ পৌঁছিয়ে দিয়েছি। প্রতিদিনই আমাদের এই সংখ্যা বাড়ছে এবং এটা আরও বাড়বে বলে আমরা বিশ্বাস করি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

দলের নেতাদের ত্রাণ বিতরণের হিসাব চেয়েছে বিএনপি

আপডেট সময় : ০৬:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২০