ঢাকা ০২:২৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০ ৪৯০ বার পড়া হয়েছে

অনলাইন রিপোর্ট |

ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, ‘দেশের সব মসজিদ খোলা আছে, খোলা থাকবে এবং তারাবিও হবে।’

করোনাভাইরাসের এ দুর্যোগকালীন সময়ে রমজান মাসে মসজিদ খোলা রাখা ও তারাবির নামাজের বিষয়ে রোববার (২৬ এপ্রিল) এক ভিডিও বার্তায় তিনি এ কথা বলেন।

ভিডিও বার্তায় তিনি বলেন, ‘আমরা যে কথাটা বলছি, মসজিদ কিন্তু বন্ধ না। আমরা ওয়াক্তের নামাজের ক্ষেত্রে বলেছিলাম, ওয়াক্তের নামাজে পাঁচজন ও জুমার নামাজে ১০ জন উপস্থিত থাকবেন। জুমার নামাজে যে শর্ত মেনে ১০ জন থাকবেন, সে শর্ত মেনে এশার ও তারাবির নামাজের সময় ১০ জন মুসল্লি ঠিক করবেন। দুজন কোরআনে হাফেজ সম্পূর্ণরূপে খতম তারাবি পড়বেন। খতম তারাবি বন্ধ থাকবে না।’
প্রতিমন্ত্রী বলেন, ‘যে সব স্থানীয় মসজিদে কমিটি খতম তারাবি পড়তে চান, অবশ্যই সব মসজিদ খোলা আছে খোলা থাকবে, তারাবি হবে তবে সংক্ষিপ্ত হবে। কারণ বাইরে থেকে কোনো অসুস্থ কেউ এলে তার মাধ্যমে অন্যরা সংক্রমিত হয়ে জীবন ঝুঁকিতে পড়তে পারেন। মানুষের জীবনরক্ষার্থেই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।’

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে দেশে ২৬ মার্চ থেকে কয়েক দফায় ৫ মে পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। এ সময় যেকোনো ধরনের জনসমাগম না করতে সরকারের পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। মসজিদের ওয়াক্ত ও জুমার নামাজে বড় জমায়েত নিষিদ্ধ করা হয়েছে। সবাইকে ঘরে নামাজ আদায় করার জন্য বলেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মসজিদ খোলা থাকবে, খতম তারাবিও হবে : ধর্ম প্রতিমন্ত্রী

আপডেট সময় : ০৭:৫৯:৫৫ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২০