ঢাকা ০৫:৫০ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

‘কর্মহীনদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০ ২৫০ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ 

মধ্যবিত্ত ও নিম্নবিত্ত অনেকেই কাজ হারিয়ে অসহায় জীবনযাপন করছে উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, কর্মহীন মানুষ যারা মুখে কিছু বলতে পারে না তাদের খুঁজে বের করে তাদের বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে পৌঁছে দিতে হবে।

বৃহস্পতিবার আওয়ামী লীগ সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে দলের ত্রাণ উপকমিটির উদ্যোগে অসহায় গরিব মানুষের মাঝে প্রতিনিধির মাধ্যমে খাদ্য সামগ্রী বিতরণের আগে নিজ বাসভবন থেকে ভিডিও কানফারেন্সের মাধ্যমে সংযুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।

আওয়ামী লীগ নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা কর্মহারিয়ে দিশেহারা হয়ে মুখে বলতে পারে না, তাদের খুঁজে খুঁজে বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে। এটা মানবিক দায়িত্ব।’

ওবায়দুল কাদের বলেন, ‘আমাদের দলীয় প্রধান শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগ সারা দেশে ত্রাণ তৎপরতা এবং চিকিৎসা সামগ্রী বিতরণ করছে। আওয়ামী লীগের নেতকর্মীরা জনগণের পাশে আছেন। অসহায় মানুষের পাশে আছেন। গরিব, নিম্নমধ্যবিত্ত অনেক মানুষ আছেন যারা আজ কর্ম হারিয়ে দিশেহারা।’

করোনাভাইরাসের জন্য সামনে আরও দুর্গম পথ পাড়ি দিতে হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংকট প্রলম্বিত হওয়ার কথা বলেছে। এর অর্থ এই সংকট আরও বহুদিন আমাদের সঙ্গে থাকবে। আমাদের অনেক পথ চলতে হবে।’

এ সময় আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, উপদফতর সম্পাদক সায়েম খান, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি নির্মল রঞ্জন গুহ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘কর্মহীনদের খুঁজে বাড়ি বাড়ি গিয়ে ত্রাণ দিতে হবে’

আপডেট সময় : ০৫:১৬:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০