ঢাকা ০৩:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

১০ বছরেও হয়নি এসআই গৌতম হত্যার বিচারের রায় 

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০ ২৭২ বার পড়া হয়েছে

গৌরীপুর (ময়মনসিংহ) সংবাদদাতা; 
বংশাল থানার চৌকস অপারেশন অফিসার এসআই গৌতম রায়ের হত্যাকান্ডের দশ বছর পূর্ণ হবে কাল। ২০১০ সালের ১৯ এপ্রিল পেশাগত দায়িত্ব শেষে রাতে বাড়ি ফেরার পথে সুত্রাপুর থানার লাল মোহন সাহা স্ট্রিট এলাকায় একটি সন্ত্রাসী চক্র তাকে গুলি করে হত্যা করে পালিয়ে যায়। এই হত্যাকান্ডের দশ বছর পার হলেও নিহতের পরিবার বিচারের আশায় দিন গুনছেন। যদিও বিচার পাবেন কি না তা নিয়ে তরা শঙ্কিত। এদিকে বিচারের আশায় থাকতে থাকতে এসআই গৌতম রায়ের বাবা ইন্দু ভূষন রায় ও মা বকুল রানী ইতিমধ্যে ইহলোক ত্যাগ করেছেন।

নিহতের ছোট ভাই সাংবাদিক তিলক রায় এ ব্যাপারে বলেন, যে পিস্তল দিয়ে হত্যা করা হয়েছে সেই পিস্তলটি পুলিশ উদ্ধার করতে পারেনি। যতটুকু শুনেছি এ মামলায় পুলিশ কয়েকজনকে গ্রেফতার করেছিল। তবে তাদের সবাই জামিনে আছে। পরে পুলিশ কয়েকজনের নামে অভিযোগ পত্র দিয়েছে এ পর্যন্তই জানি। তিনি বিচার বিভাগীর তদন্তের দাবি জানান।

গৌতমের ছেলে গৌরব রায় ঝলক বলেন, বিচারের দীর্ঘসূত্রতার কারণে দশ বছরেও আমরা বাবার হত্যাকান্ডের বিচার পাইনি। মৃত্যুর আগে বাবার হত্যার বিচার যেন দেখে যেতে পারি এটাই আমাদের প্রত্যাশা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

১০ বছরেও হয়নি এসআই গৌতম হত্যার বিচারের রায় 

আপডেট সময় : ০৬:২১:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২০