ঢাকা ০৫:১৬ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

৫ হাজার কোটি টাকার করোনা তহবিলের প্রজ্ঞাপন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০ ৩১৪ বার পড়া হয়েছে

সকালের সংবাদ ডেস্ক; 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত রফতানি খাতের জন্য ৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের ঘোষণা করেছেন। সে তহবিলের প্রজ্ঞাপন জারি হচ্ছে আজ সোমবার (৩০ মার্চ)। বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে এ তহবিল পরিচালনা করবে দেশের সরকারি-বেসরকারি ব্যাংক।

তবে এ তহবিল থেকে কোনো অর্থ মালিকরা পাবেন না। ব্যাংক থেকে এ তহবিলের অর্থ সরাসরি চলে যাবে ক্ষতিগ্রস্ত শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিকদের ব্যাংক অ্যাকাউন্টে বেতন হিসেবে। এ তহবিল থেকে মালিকরা অনুদান হিসেবে কোনো অর্থ পাবেন না, অর্থ ঋণ হিসেবে নিতে হবে। নির্ধারিত গ্রেস পিরিয়ডসহ লম্বা সময়ে ২ শতাংশ সুদে শিল্পমালিকরা ওই অর্থ পরিশোধ করবেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ২৫ মার্চ সন্ধ্যায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে দেয়া ভাষণে করোনা ভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে রফতানিমুখী শিল্পপ্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধের জন্য ৫ হাজার কোটি টাকার বিশেষ তহবিলের ঘোষণা দেন। তার ওই ঘোষণার পর সরকারি ছুটির মধ্যে অর্থ মন্ত্রণালয়ের কর্মকর্তারা তহবিল গঠনের প্রক্রিয়া চূড়ান্ত করেছেন।

সোমববার ওই তহবিল গঠন করে অর্থ বিভাগের মনিটরিং সেল সার্কুলার জারি করবে। বিষয়টি নিশ্চিত করেছেন অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মো. হাবিবুর রহমান।

তিনি বলেন, প্রধানমন্ত্রী ঘোষিত ৫ হাজার কোটি টাকার তহবিল গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সোমবার এ বিষয়ে সার্কুলার জারি করা হবে।

আজ অর্থ বিভাগের মনিটরিং সেল থেকে ৫ হাজার কোটি টাকার এ তহবিল গঠনের সার্কুলার জারি হবে। এরপরে এ সার্কুলারের আলোকে বাংলাদেশ ব্যাংক একটি গাইডলাইন তৈরি করে জারি করবে। ওই গাইডলাইন অনুযায়ী তফসিলি ব্যাংকগুলো এ তহবিল পরিচালনা করবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

৫ হাজার কোটি টাকার করোনা তহবিলের প্রজ্ঞাপন

আপডেট সময় : ০৯:০২:৩৫ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০