ঢাকা ১২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

প্রশ্নফাঁস ও অপরাধের সাথে জড়িত ঢাবি’র ৬৭ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০ ২৯৯ বার পড়া হয়েছে

প্রশ্নফাঁস ও অপরাধের সাথে জড়িত ঢাবি’র ৬৭ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

অনলাইন রিপোর্ট |  ভর্তি পরীক্ষায় প্রশ্নফাঁস ও অবৈধ পন্থায় ভর্তির জন্য ৬৩ জন শিক্ষার্থীকে আজীবন ও ৯ জন শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়।
এছাড়া অবৈধ অস্ত্র ও মাদক দ্রব্যের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে আরও ৪ জন শিক্ষার্থীকে আজীবন বহিষ্কার করা হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় বহিষ্কারের এ সিদ্ধান্ত নেয়া হয়।
এছাড়া সভায় ছিনতাইয়ের অভিযোগে ১৩ জন শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, এই মর্মে ৭ (সাত) কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর নোটিশ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থায়ীভাবে বহিষ্কৃত শিক্ষার্থীদের ইতিপূর্বে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছিল এবং সাত দিনের মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। জবাব সন্তোষজনক না হওয়ায় শৃঙ্খলা পরিষদের সুপারিশক্রমে তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।
এছাড়া সভায় ঢাকা বিশ্ববিদ্যালয় গ্রন্থাগার ও টিএসসিতে গত ২৫ অক্টোবর সংঘটিত ঘটনায় দুই শিক্ষার্থীকে ছয় মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। এছাড়া বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষায় বিভিন্ন সময়ে অসদুপায় অবলম্বনের অভিযোগে ৩০ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয়েছে।
সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের বিরুদ্ধেও ব্যবস্থা নেয়া হয়েছে। তার বিরুদ্ধে পিএইচডি থিসিস জালিয়াতির অভিযোগ উত্থাপিত হওয়ায় তাকে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রম থেকে অব্যাহতি দেয়া হয়েছে এবং এ বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

প্রশ্নফাঁস ও অপরাধের সাথে জড়িত ঢাবি’র ৬৭ শিক্ষার্থী আজীবন বহিষ্কার

আপডেট সময় : ০৯:৪৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২০