ঢাকা ১২:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

তাবিথ আউয়ালকে নিরাপত্তা দিতে ডিএমপিকে ইসির চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০ ৩৫৬ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক;  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের বিএনপি মনোনীত মেয়রপ্রার্থী তাবিথ আউয়ালের নিরাপত্তা নিশ্চিত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশকে (ডিএমপি) চিঠি দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা মো. আবুল কাশেম। ১৩ জানুয়ারি রাতে ডিএমপি কমিশনারকে এই চিঠি দেন উত্তরের এই রিটার্নিং কর্মকর্তা।

এর আগে ১৩ জানুয়ারি নিরাপত্তা চেয়ে উত্তরের রিটার্নিং কর্মকর্তা আবুল কাশেম এর কাছে চিঠি দেন মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল।

চিঠিতে তাবিথ আউয়াল উল্লেখ করেন, ‘১২ জানুয়ারি, ২০২০ তারিখে আনুমানিক বেলা ১১টায় মিরপুরস্থ দারুস সালাম থানা এলাকায় গণসংযােগকালে প্রতিপক্ষ বাংলাদেশ আওয়ামী লীগের লােকজন আমাকে ও আমার সাথের লােকজনকে লাঠিসোঁটা নিয়ে অতর্কিত আক্রমণ করে এবং ইট-পাটকেল নিক্ষেপ করে। এতে আমার বেশ কয়েকজন কর্মী গুরুতর আহত হয়। এ ধরনের কার্যকলাপ সিটি কর্পোরেশন (নির্বাচন আচরণ) বিধিমালা, ২০১৬ এর বিধানের পরিপন্থী।

অতএব, এ বিষয়ে তদন্তপূর্বক জরুরি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং নির্বাচন পূর্বকালীন একজন মেয়র প্রার্থী হিসেবে আমার প্রয়ােজনীয় নিরাপত্তা বিধানের জন্য ঢাকা মেট্রোপলিটান পুলিশসহ অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি যথাযথ নির্দেশনা জারির জন্য বিশেষভাবে অনুরােধ করা হলো।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

তাবিথ আউয়ালকে নিরাপত্তা দিতে ডিএমপিকে ইসির চিঠি

আপডেট সময় : ১০:০৮:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জানুয়ারী ২০২০