ঢাকা ১০:০৪ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

সংরক্ষিত নারী আসন : তথ্য দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯ ৩১২ বার পড়া হয়েছে

নিউজ ডেস্কঃ সংরক্ষিত নারী আসনের তথ্য জানাতে সংসদে প্রতিনিধিত্ব রাজনৈতিক দল ও স্বতন্ত্র এমপিদের কাছে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। সংসদে সংরক্ষিত আসনের বিষয়ে দলগুলো জোটগতভাবে না রাজনৈতিক দল হিসেবে প্রার্থী দেবে তা জানাতে বলা হয়েছে। ৩০ জানুয়ারির মধ্যে ইসিকে এ তথ্য জানাতে হবে।

মঙ্গলবার নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ স্বাক্ষরিত চিঠিগুলো রাজনৈতিক দলের সাধারণ সম্পাদন ও মহাসচিব বরাবর পাঠানো হয়। আর স্বতন্ত্র এমপিদের নিজ নামে চিঠিগুলো পাঠানো হয়েছে।

চিঠিতে বলা হয়, জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন ২০০৪ অনুযায়ী, সংসদ নির্বাচনের ফলাফল গেজেট প্রকাশের পর ২১ কার্যদিবসের মধ্যে ইসিকে জানাতে হবে। আর ইসি ৩০ কার্যদিবসের মধ্যে সংরক্ষিত নারী আসনের এমপিদের তালিকা প্রস্তুত করবে।

এর আগে সোমবার সচিব হেলালুদ্দীন আহমদ প্রেস বিফ্রিং এ বলেন, জাতীয় সংসদের সংরক্ষিত ৫০টি আসনের তফসিল আগামী ১৭ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে। ওইদিন জানা যাবে মনোনয়নপত্র দাখিল, বাছাই ও প্রত্যাহারের সময়।

জানা যায়, সংসদে আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে দল বা জোট সংরক্ষিত আসন বরাদ্দ পাবে। ৫০টি আসনের মধ্যে সংসদের সরাসরি নির্বাচনে প্রাপ্ত আসন অনুপাতে এবার আওয়ামী লীগ ৪৩টি, জাতীয় পার্টি ৪টি, ঐক্যফ্রন্ট ১টি এবং স্বতন্ত্র ও অন্যান্য দল মিলে ২টি আসন পাবে।

তবে দল ও জোটগুলো সমঝোতার মাধ্যমে আসন সংখ্যা কমবেশি করতে পারবে। এমপিরা এই নির্বাচনে ভোটার। এসব আসনে ভোটের বিধান থাকলেও এদেশে এখনও কোনো ভোট হয়নি। কারণ দল বা জোটগুলো আনুপাতিকভাবেই তাদের প্রার্থী দিয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

সংরক্ষিত নারী আসন : তথ্য দেয়ার জন্য রাজনৈতিক দলগুলোকে চিঠি

আপডেট সময় : ০৮:১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ জানুয়ারী ২০১৯