ঢাকা ০৯:১৫ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০ ২৯৪ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্কঃ  

বাংলাদেশ পুলিশের ৫৯৫ জন সদস্য এ বছর ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিসেস ব্যাজ’ পাচ্ছেন। ৬টি বিশেষ ক্যাটাগরিতে পুলিশের দ্বিতীয় সর্বোচ্চ এ পুরস্কারে ভূষিত করা হচ্ছে।

কর্মক্ষেত্রে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন, বাহিনীর মর্যাদা বেড়েছে এমন কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন ভালো কাজের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেয়া হয়।

আগামী ১০ জানুয়ারি পুলিশ সপ্তাহের শেষদিন মনোনীতদের হাতে পুরস্কার তুলে দেবেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

পুলিশ সুপার (এসপি) পদমর্যাদা থেকে শুরু করে কনস্টেবল পর্যায়ে মোট ৫৯৫ জন কর্মকর্তা ও পুলিশ সদস্য ‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন বলে পুলিশ সদর দফতর সূত্র জানিয়েছে।

এরমধ্যে ‘এ’ ক্যাটাগরিতে ২০৬ জন, ‘বি’ ক্যাটাগরিতে ১৩৭ জন, ‘সি’ ক্যাটাগরিতে ১০৫ জন, ‘ডি’ ক্যাটাগরিতে ৫২ জন, ‘ই’ ক্যাটাগরিতে ৫১ জন এবং ‘এফ’ ক্যাটাগরিতে ৪৪ জন রয়েছেন।

গতবছর ৫০১ জন, ২০১৮ সালে ৩২৯ জন ও ২০১৭ সালে ২৮৮ জন পুলিশ কর্মকর্তা ও সদস্য ‘আইজিপিস এক্সেমপ্ল্যারি গুড সার্ভিস ব্যাজ’ পান। সেবার ‘আইজিপি ব্যাজ’ পদকের পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা মূল্যমানের পুরস্কারও দেয়া হয়।

উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের মধ্য দিয়ে আগামী ৫ জানুয়ারি থেকে ১০ জানুয়ারি পর্যন্ত রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ সপ্তাহ-২০২০ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর ওইদিন পুলিশের সর্বোচ্চ পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও প্রেসিডেন্ট পুলিশ পদক (পিপিএম) দেয়ার কথা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

‘আইজিপি ব্যাজ’ পাচ্ছেন ৫৯৫ পুলিশ সদস্য

আপডেট সময় : ১০:০০:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জানুয়ারী ২০২০