ঢাকা ০৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

মাটি খুঁড়তেই বেড়িয়ে এল ৬০ বছর আগের অক্ষত মরদেহ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯ ৩৪০ বার পড়া হয়েছে

জেলা প্রতিনিধি গাইবান্ধা; গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি পুরোনো ঢিবির মাটি কাটার সময় আনুমানিক ৬০ থেকে ৭০ বছর পূর্বের একটি অক্ষত মরদেহের সন্ধান পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলার দরবস্ত ইউনিয়নের অভিরামপুর গ্রামে।

এ নিয়ে দিনভর স্থানীয় মানুষের মাঝে ব্যাপক আলোচনা চলে। কেউ বলছেন মরদেহটি ৬০ বছরের পুরোনো আবার কেউ বলছেন প্রায় দেড় থেকে দুইশ বছরের পুরোনো।

এলাকাবাসী জানান, সোমবার অভিরামপুর গ্রামে কয়েজন শ্রমিক মাটি কাটার সময় মাটির ৩/৪ ফুট নিচে একটি মরদেহ অক্ষত অবস্থায় দেখতে পান। কাফনের কাপড়ও অক্ষত রয়েছে। তবে মরদেহটির পরিচয় কেউ নিশ্চিত করতে পারেনি।

গ্রামবাসীর ধারণা- মরদেহটি কোনো পরহেজগার ব্যক্তির হতে পারে। সে কারণেই হয়তো নষ্ট হয়নি। এ খবর ছড়িয়ে পড়লে হাজার হাজার মানুষ মরদেহটি দেখার জন্য ভিড় করে। পরে মরদেহটি আবার দাফন করা হয়।

উপজেলার অভিরামপুর গ্রামের পঁচাত্তর বছর বয়সী আব্দুল মালেক জানান, ওই স্থানে একটি উঁচু ঢিবি ছিল। জমির মালিক ঢিবির মাটি অন্যত্র বিক্রি করায় শ্রমিকরা ৩/৪ ফুট মাটি কাটার পরেই মরদেহটি দেখতে পান। মরদেহের মুখমণ্ডল এবং কাফনের কাপড় অক্ষত ছিল। ওই স্থানে কোনো দিন কবরস্থান ছিল বলে তার জানা নেই।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আফজাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি আনুমানিক ৬০ বছর আগের হতে পারে। কিন্তু এলাকার কেউই মরদেহটির পরিচয় নিশ্চিত করতে পারেনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

মাটি খুঁড়তেই বেড়িয়ে এল ৬০ বছর আগের অক্ষত মরদেহ

আপডেট সময় : ০৮:৫৭:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ডিসেম্বর ২০১৯