ঢাকা ০৩:১৬ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী

ডিএমপির ৮ ওসিসহ ১৮ পুলিশ কর্মকর্তা বদলি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯ ৩১৬ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক; 
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) আট থানার অফিসার ইনচার্জসহ (ওসি) মোট ১৮ পুলিশ কর্মকর্তাকে বদলি করা হয়েছে। থানাগুলো হচ্ছে- মোহাম্মদপুর, ধানমন্ডি, বনানী, বিমানবন্দর, নিউ মার্কেট, দারুসসালাম, চকবাজার এবং বাড্ডা থানা।

সোমবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম স্বাক্ষরিত এক অফিস আদেশে এ বদলি করা হয়।

আদেশে ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল লতিফকে মোহাম্মদপুর থানায়, কাউন্টার টেরোরিজম বিভাগের নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. হুমায়ুন কবিরকে ধানমন্ডি থানায়, বিমানবন্দর থানার ওসি মোহাম্মদ নুরে আযম মিয়াকে বনানী থানায়, বনানী থানার ওসি বি এম ফরমান আলীকে বিমানবন্দর থানায়, গুলশান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) স ম কাইয়ুমকে নিউমার্কেট থানার ওসি, কদমতলী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তোফায়েল আহমেদকে দারুসসালাম থানার ওসি, কোতোয়ালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মওদুত হাওলাদারকে চকবাজার থানার ওসি, তেজগাঁও থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. পারভেজ ইসলামকে বাড্ডা থানায় বদলি করা হয়।

এছাড়াও একই আদেশে, নিউমার্কেট থানার ওসি মোহাম্মদ আতিকুর রহমানকে গোয়েন্দা-পশ্চিম বিভাগ, মোহাম্মদপুর থানার ওসি গনেশ গোপাল বিশ্বাসকে প্রসিকিউশন বিভাগ, দারুসসালাম থানার মো. আসলাম উদ্দিনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, চকবাজার থানার মো. সোহরাব হোসেনকে কাউন্টার টেরোরিজম বিভাগ, বাড্ডা থানার ওসি মো. রফিকুল ইসলামকে অর্গানাইজড অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ, মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) মোহাম্মদ শরীফুল ইসলামকে লজিস্টিকস বিভাগ, দক্ষিণখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল গনি সাবুকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপারেশন বিভাগ, লাইনওআর-এ কর্মরত পুলিশ পরিদর্শক শাহ আলমকে মোহাম্মদপুর থানার পুলিশ পরিদর্শক (অপারেশন), লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক সামছুল আলমকে ডিএমপি হেডকোয়ার্টার্সের অপরাধ বিভাগ ও লাইনওআরে কর্মরত পুলিশ পরিদর্শক এইচ এম কামাল হোসেনকে ডিএমপি হেডকোয়ার্টার্সের সদরদফতর ও প্রশাসন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশটি অবিলম্বে কার্যকরের নির্দেশ দেওয়া হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ডিএমপির ৮ ওসিসহ ১৮ পুলিশ কর্মকর্তা বদলি

আপডেট সময় : ০১:১০:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯