ঢাকা ০১:৪৭ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

বিসিবির সঙ্গে আলোচনায় ক্রিকেটাররা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১০:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯ ২৮৩ বার পড়া হয়েছে

অনলাইন
অবশেষে আলোচনায় বসেছেন বাংলাদেশে ক্রিকেট বোর্ডের (বিসিবি) কর্মকর্তা ও দেশের শীর্ষস্থানীয় ক্রিকেটাররা। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনায় বসতে বুধবার (২৩ অক্টোবর) রাত নয়টার দিকে তারা বিসিবিতে পৌঁছান।

এর আগে বুধবার (২৩ অক্টোবর) সন্ধ্যায় গুলশানে পুরোনো ১১ দফা দাবির সঙ্গে আরও দুটি দাবি যোগ করেন ক্রিকেটাররা।

বুধবার সন্ধ্যায় গুলশানে ক্রিকেটারদের মুখপাত্র হিসেবে সাংবাদিকদের সামনে আসেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান। তিনি জানান বিসিবিকে ক্রিকেটারদের হয়ে তিনি ১৩টি দাবি একটি চিঠি আকারে দিয়েছেন।

পরে জাতীয় টেস্ট ও টি-টোয়েন্টি দলের অধিনায়ক সাকিব আল হাসান আশাবাদ ব্যক্ত করে জানান, বিসিবির সঙ্গে আলোচনায় বসলে সমস্যার সমাধান হবে।

সাকিব বলেন, ‘যেহেতু আমরা সিদ্ধান্তগুলো সবাই মিলে নিয়েছিলাম, তাই এবারও একসঙ্গে নিতে হচ্ছে। আর সিদ্ধান্তগুলো সুন্দরভাবে জানাতে আমাদের এক-দুই দিন সময় লেগেছে। বিসিবি আমাদের ডেকেছে আমরা অবশ্যই যাবো। আমরা অবশ্যই আলোচনা করবো। আলোচনায় বসলে সমস্যার সমধান হবে বলে আমি আশাবাদী।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

বিসিবির সঙ্গে আলোচনায় ক্রিকেটাররা

আপডেট সময় : ১০:০২:২০ অপরাহ্ন, বুধবার, ২৩ অক্টোবর ২০১৯