ঢাকা ০২:২১ পূর্বাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo এবার গ্র্যামির দৌড়ে ‘ধুরন্ধর ২’ Logo রিকশাচালক থেকে মুচি, ১ নভেম্বর থেকে সবাই বাংলা কিউআর ব্যবহার করতে পারবেন Logo প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে: আখতার হোসেন Logo ৩৪৬ রানে অলআউট বাংলাদেশ Logo ককরোচ পার্টির কর্মসূচি : দিল্লিতে ইউটিউবার ধ্রুব রাঠিসহ আটক ১০০০ Logo মানসিক স্বাস্থ্য সুরক্ষা সরকারের স্বাস্থ্যনীতির একটি গুরুত্বপূর্ণ দিক: তারেক রহমান Logo মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির Logo যাত্রাবাড়ীতে বাসে তল্লাশি, ৯ হাজার ই’য়া’বা’স’হ গ্রে’প্তা’র ২ Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল 

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮ ৩৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা, রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লিখিত বিবৃতি পড়ছেন মাহবুব তালুকদার। ঢাকা, ২৬ ডিসেম্বর।
রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে লিখিত বিবৃতি পড়ছেন মাহবুব তালুকদার। ঢাকা, ২৬ ডিসেম্বর। ছবি: আশরাফুল আলম
নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ‘ক্রমবর্ধমান সহিংসতা ও সন্ত্রাসের’ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেছেন, ‘নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না।’ আজ বুধবার লিখিত বিবৃতিতে মাহবুব তালুকদার এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ডেকে তিনি এ বিবৃতি দেন।

বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, ‘নির্বাচন কেবল অংশগ্রহণমূলক হলে হয় না, নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও আইনানুগ হতে হয়। এ ছাড়া, নির্বাচন গ্রহণযোগ্য ও বিশ্বাসযোগ্য না হলে বিশ্বসভায় আত্মমর্যাদাশীল জাতি হিসেবে আমরা মাথা তুলে দাঁড়াতে পারব না।’

আজ বিবৃতিতে মাহবুব তালুকদার বলেন, ‘প্রশ্নবিদ্ধ নির্বাচন করে আমরা কলঙ্কিত হতে চাই না। নির্বাচনে যিনি বা যারাই জয়লাভ করুন, দেশের মানুষ যেন পরাজিত না হয়।’

আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের প্রতি ‘অতি উৎসাহী হয়ে কোনো অনভিপ্রেত আচরণ না’ করার জন্য আহ্বান জানান মাহবুব তালুকদার। এসব বাহিনীর সদস্যদের উদ্দেশে তিনি বলেন, আপনারা নির্বাচনের সবচেয়ে বড় সহায়ক শক্তি। প্রত্যেকের প্রতি সম আচরণ ও নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করা আপনাদের কর্তব্য। নির্বাচনে পক্ষপাতমূলক আচরণ থেকে বিরত থাকুন।’

রিটার্নিং কর্মকর্তাদের প্রতি মাহবুব তালুকদারের বক্তব্য, বিবেক সমুন্নত রেখে অনুরাগ ও বিরাগের বশবর্তী না হয়ে সাহসিকতার সঙ্গে আইন অনুযায়ী নিজেদের দায়িত্ব পালন করুন।’

ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে আসার আহ্বান জানান মাহবুব তালুকদার। তিনি বলেন, ‘আপনারা ইচ্ছানুযায়ী প্রার্থীকে ভোট দিন। ভয়ভীতি ও প্রলোভনের কাছে নতি স্বীকার করবেন না।’

মাহবুব তালুকদার বলেন, এবারের নির্বাচন আমাদের আত্মসম্মান সমুন্নত রাখার নির্বাচন।’

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

নির্বাচন ও সন্ত্রাস একসঙ্গে চলতে পারে না: মাহবুব তালুকদার

আপডেট সময় : ০২:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ২৬ ডিসেম্বর ২০১৮