ঢাকা ০৯:২৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬, ৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo গ্যাস সংকট আগের সরকারের পাপের ফল: ডা. জাহেদ Logo ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই-নির্ভর ‘অটো ফাইন সিস্টেম’ চালু Logo প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন যুবরাজ বিন সালমান Logo ছয় মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী Logo সরকারের ১৮০ দিনের সালতামামি: ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ Logo শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার : নজরুল ইসলাম খান Logo রাষ্ট্র ও মানুষের মর্যাদা প্রতিষ্ঠাই সরকারের বড় সাফল্য:সালেহ শিবলী Logo শেখ হাসিনার কোন স্ট্যাটাসে ভারতে আছেন জানা নেই: চিফ প্রসিকিউটর Logo ১০ বছরের জ্বালানি পরিকল্পনা সংসদে উপস্থাপনের ঘোষণা প্রধানমন্ত্রীর Logo আগামীকাল কিশোরগঞ্জ সফর করবেন প্রধানমন্ত্রী

জবির ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উপদেষ্টা হলেন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯ ২৮০ বার পড়া হয়েছে

বিশ্ববিদ্যালয় প্রতিনিধিঃ

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সাবেক চেয়ারপারসন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী দেশের তরুণদের সবচেয়ে বড় ফোরাম ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। তিনি তরুণদের গবেষণা মনস্ক তৈরি করতে তরুণদের গাইডলাইন দিবেন।
হেলেনা ফেরদৌসী ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে অনার্স ও মাস্টার্সের পর একই বিভাগের অধীন পিএইচডি ডিগ্রি অর্জন করেন। দীর্ঘ ২৭ বছর শিক্ষকতায় যুক্ত হেলেনা ফেরদৌসী ১৯৯২ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ বিভাগে শিক্ষকতা করেন। এরপর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে যোগ দেন।

বর্তমানে তিনি এ বিভাগের অধ্যাপক। তার লেখা বই নয়ামাধ্যম ও আমাদের জীবন একটি জনপ্রিয় বই। হেলেনা ফেরদৌসীর লেখা অত্যন্ত সময়োপযোগী।
২০১৪ সাল থেকে ২০১৬ সাল পর্যন্ত তিনি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনের দায়িত্বও পালন করেন। একই সময়ে বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্যও ছিলেন তিনি। হেলেনা ফেরদৌসী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বিভাগ এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে পাঁচবার চেয়ারপারসন পদে দায়িত্ব পালন করেছেন।
দেশের বিভিন্ন জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ জার্নালের প্রধান সম্পাদক ও সহযোগী সম্পাদক হিসেবে গবেষণা প্রবন্ধ প্রকাশে ভূমিকা রেখেছেন হেলেনা ফেরদৌসী। তিনি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের জার্নালিজম ফেলোশিপের জুরি সদস্য হিসেবে বেশ কয়েকবার দায়িত্ব পালন করেছেন। দেশের বিভিন্ন স্থানে গবেষণাকর্মের সমন্বয়ক ও রিসোর্সপারসন হিসেবেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার।গত অক্টোবরে, তাঁর গবেষণা ধর্মী ব‌ই ‘গণমাধ্যম ও আমাদের জীবন’ প্রকাশিত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

জবির ইয়ুথ ক্যারিয়ার ইনস্টিটিউটের উপদেষ্টা হলেন অধ্যাপক ড. হেলেনা ফেরদৌসী

আপডেট সময় : ০৯:০৫:০৩ অপরাহ্ন, রবিবার, ৬ অক্টোবর ২০১৯