ঢাকা ০১:৪৯ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুকুর উদ্ধারে ফায়ার সার্ভিসের গাড়ি পাঠাতে জ্বালানি খরচের দাবি, ৩ ঘণ্টা পর জীবিত উদ্ধার Logo সরকারি কর্মচারীদের ‘গোলামি’ ও অঢেল সম্পদের পাহাড়: বেরিয়ে আসছে সদ্য বিদায়ী ডিজি জায়েদ কামালের থলের বিড়াল  Logo ফায়ার সার্ভিসের বদলি নীতিমালায় বড় পরিবর্তন: কর্মীরা পাবেন নিজ জেলায় কাজের সুযোগ Logo তৈরি পোশাকশ্রমিকদের জন্য মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার Logo সিডিবিএল চালু করবে মোবাইল অ্যাপ Logo দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী Logo গঙ্গা চুক্তি নবায়ন নয়, নতুন চুক্তি চায় এনসিপি: নাহিদ ইসলাম Logo ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী Logo ফের মা হতে চলেছেন কিয়ারা Logo মানবতাবিরোধী অপরাধ : হানিফসহ ৪ আ. লীগ নেতার রায় যেকোনো দিন

ক্যাম্পাস ছাড়লেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯ ১০০৭ বার পড়া হয়েছে

বশেমুরবিপ্রবি প্রতিনিধিঃ  

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) উপাচার্য অধ্যাপক খোন্দকার নাসির উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করেছেন।

রোববার রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন থেকে পুলিশ পাহারায় তিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের গাড়িতে ক্যাম্পাস ছেড়ে যান।

এর আগে রোববার দুপুরে তাকে প্রত্যাহারের সুপারিশ করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। অনিয়ম-দুর্নীতি ও নৈতিক স্খলনের দায়ে কমিশনের তদন্ত কমিটি এ সুপারিশ করে।

ইউজিসির পাঁচ সদস্যের কমিটির প্রতিবেদন রোববার দুপুরে সংস্থার চেয়ারম্যানের কাছে হস্তান্তর করা হয়। পরে সেটি শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনে তিনটি সুপারিশ করা হয়।

সেগুলো হলো, উপাচার্য খোন্দকার নাসির উদ্দিনের বিরুদ্ধে যে সব অভিযোগ উঠেছে তার প্রমাণ হয়েছে, তিনি (খোন্দকার নাসির উদ্দিন) বিশ্ববিদ্যালয় পরিচালনার যোগ্য নন, তাই তাকে উপাচার্য পদ থেকে সরিয়ে দেওয়া এবং তার বিরুদ্ধে আনা বিভিন্ন অপরাধ প্রমাণিত হওয়ায় সেসব বিষয়ে আইনী ব্যবস্থা গ্রহণ।

এ খবর প্রকাশ হওয়ার পর রাত ৯টায় খুব দ্রুততার সঙ্গে তিনি পুলিশ পাহারায় ক্যাম্পাস ত্যাগ করেন। এ সময় তার এবং পুলিশের মন্তব্য নেয়া সম্ভব হয়নি।

এদিকে ১১ দনের মতো উপাচার্য নাসির উদ্দিনের পদত্যাগ দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে শিক্ষার্থীরা।

রোববার ইউজিসির প্রতিবেদন প্রকাশের পর তাদের উৎফুল্ল দেখা যায়। নাসির উদ্দিন ক্যাম্পাস ত্যাগ করার খবরে তা আরো ছড়িয়ে পড়ে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :
error: Content is protected !!

ক্যাম্পাস ছাড়লেন বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

আপডেট সময় : ১২:৪৮:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০১৯